রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ম্যাগনেট স্কুল আর্ট চ্যাম্পিয়ান বাংলাদেশি রুমাইসা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

ম্যাগনেট স্কুল আর্ট চ্যাম্পিয়ান বাংলাদেশি রুমাইসা

ম্যাগনেট স্কুল অব আমেরিকা ২০২৩ সালের পোস্টার আর্ট প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশি রুমাইসা আনসারী। যুক্তরাষ্ট্রের ৩৪৯৭ টি ম্যাগনেট স্কুলের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় প্রাথমিক স্কুল পর্যায়ে পিএস ৩৪৯ কুইন্স স্কুল ফর লিডারশিপ এন্ড এক্সিলেন্সের পঞ্চম শ্রেনীর ছাত্রী রুমাইসা এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হন। রুমাইসা আনসারীই প্রথম কোনো বাংলাদেশি শিক্ষার্থী যিনি এ প্রতিযোগিতায় প্রথম হলেন। এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন সাউথ কেরোলাইনার লেপহার্ট এলিমেন্টারি স্কুলের শিক্ষার্থী কেরোলিন করি, তৃতীয় হয়েছেন নেভাদার রজার গেহরিন একাডেমি অব সাইন্স এন্ড টেকনোলজি এর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফাইয়া ডেরেসা । সম্প্রতি ডালাসে অনুষ্ঠিত ম্যাগনেট স্কুল অব আমেরিকার বার্ষিক সাধারণ সভায় রুমাইসার পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন তাঁর স্কুলের প্রিন্সিপাল তানিয়া হাওয়েল। মঙ্গলবার পিএস ৩৪৯ এর প্রিন্সিপাল হাওয়েল আনুষ্ঠানিকভাবে রুমাইসার হাতে এ পুরস্কার তুলে দেন।

রুমাইসার উপস্থাপিত পোষ্টারে থিম ছিল যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশ ও বর্ণের মানুষেরা কিভাবে বিভিন্ন পেশায় নেতৃত্ব দিচ্ছেন তা তুলে ধরা । সেই পোষ্টারে বিভিন্ন দেশের পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকা তুলে ধরেণ এ শিক্ষার্থী। প্রথমবারের মত পি এস ৩৪৯ এ পুরস্কারে ভূষিত হওয়ায় পুরো স্কুলে বইছে আনন্দের বন্যা। স্কুলের পক্ষ থেকে রুমাইসার অভিভাবকদের জানানো হয় অভিনন্দন।

উল্লেখ্য, রুমাইসা আনসারী একজন বাচিক শিল্পী । তিনি ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ও মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। রুমাইসা আনসারী পিএস ৩৪৯ এর স্টুডেন্ট প্রেসিডেন্ট। ইতিমধ্যে স্কুলে এন্টি বুলিং ক্লাব প্রতিষ্ঠা করছেন রুমাইসা। ভবিষ্যতে সমাজের সুবিধা বঞ্চিত মানুষরে জন্য কাজ করতে একজন সিভিল লইয়ার হবার স্বপ্ন দেখেন এ ক্ষুদে শিক্ষার্থী।
ইতোমধ্যে ফিলিস্তিন , কাস্মীর, রোহিঙ্গা শিশুদের পক্ষে আওয়াজ তুলতে ওয়াশিংটন ডিসি, জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রেখেছে রুমাইসা। পাশাপাশি বিনামূল্যে অনলাইনে পাঠদান ত্বরান্বিত করতে গনিতের উপর অনলাইনের ক্লাস নিচ্ছে রুমাইসা । আনসারী একাডেমি ইউ এস এর অনলাইনে গেলে দেখতে পাওয়া যাবে তাঁর শিক্ষা বিষয়ক কন্টেন্ট।

Posted ২:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.