রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে মেলিন্ডা কাটজকে বাংলাদেশিদের সর্মথন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে মেলিন্ডা কাটজকে বাংলাদেশিদের সর্মথন

বক্তব্য দিচ্ছেন ডিস্ট্রিক্ট এটর্নি মেলিন্ডা কাটজ। পাশে এটর্নি মঈন চৌধুরীসহ অন্যান্যরা।

কমিউনিটির পরিচিত মুখ ও কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরীর নেতৃত্বে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে মেলিন্ডা কাটজকে সার্বজনীন সর্মথন দিয়েছে বাংলাদেশি কমিউনিটি। গত ৫ জুন সোমবার সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় শত শত মনুষের উপস্থিতিতে কমিউনিটি নেতৃবৃন্দ মিলিন্ডা কাটজকে এটর্নি পদে সর্মথন দেয়। সবাই সমস্বরে শ্লোগান ধরে বলেন, “ফোর মোর ইয়ারস ফর মিলিন্ডা”।

আগামী ২৭ জুন ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি ইলেকশন অনুষ্ঠিত হবে। কুইন্সের সংখ্যাগরিষ্ঠ আমেরিকান রেজিস্টার্ড ভোটার ও সর্মথক হওয়ায় প্রাইমারিতে বিজয়ী প্রার্থীকেই চূড়ান্ত বিজয়ী হিসেবে ধরা হয়। বাংলাদেশি আমেরিকানদের এই অকুন্ঠ সর্মথন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন মিলিন্ডা। তিনি বলেন, গত ২০ বছর ধরে আমি বাংলাদেশি কমিউনিটির সাথে কাজ করে আসছি। শান্তিপ্রিয় ও পরিশ্রমি কমিউনিটির দেখভালো করার দায়িত্ব ডিস্ট্রিক্ট এটর্নির। এ লক্ষ্যে কুইন্সের আইনশৃংখলার উন্নয়ন করতে পরিশ্রম করছি। রাস্তা থেকে শত শত অস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যান্য কাউন্টির তুলনায় কুইন্সে ক্রাইম অনেক কম। আমি আবার নির্বাচিত হলে আপনাদের পাশে সবসময় থাকবো। অনুষ্ঠান পরিচালনা করেন এটর্নি মঈন চৌধুরী।

মেলিন্ডাকে সর্মথন করে বক্তব্য রাখেন মূলধারার প্রবীণ রাজনীতিক মোর্শেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, বাগ’র চেয়ারম্যান জয়নাল আবেদীন, জিল্লুর রহমান জিল্লু, কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার ও বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, আমিন মেহেদী,প্রফেসর হুসনে আরা, টাইম টিভির সিইও আবু তাহের, জাকির এইচ চৌধুরী, ফাহাদ সোলায়মান, দিলীপ নাথ, এডভোকেট নাসির উদ্দীন,মনিকা রায় চৌধুরী রোকেয়া আক্তার,সৈয়দ রাব্বি, আনাফ আলম,নুসরাত আলম,লাভলু আনসার, মোহাম্মদ উদ্দীন,লুৎফর রহমান লাতু,নুরুল হাসান,এএফএম জামান,শাকিল মিয়া,মিয়া মোঃ দুলাল ও আবুল হোসেন।

 

Posted ৩:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.