নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩
মেলিন্ডা কাটজ শাহানা হানিফ শেখর কৃষ্ণান
নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে মেলিন্ডা কাটজ, সিটি কাউন্সিল মেম্বার পদে শাহানা হানিফ ও শেখর কৃষ্ণান পুন:নির্বাচিত হয়েছেন। মেলিন্ডা কাটজ কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে জয়ী হলেন। তিনি পেয়েছেন প্রায় শতকরা ৭১ ভাগ ভোট। তার বিপরীতে নিজ দলের অন্যান্য প্রার্থীরা ছিলেন জর্জ গ্রাসে ও ডেভিয়েন ডানিয়েলস। ইউএসএনিউজঅনলাইন.কম
সিটি কাউন্সিল মেম্বার পদে বাংলাদেশি বংশোদভূত শাহানা হানিফ ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট এলাকা ডিস্ট্রিক্ট ২৫ থেকে সিটি কাউন্সিল মেম্বার পদে প্রাইমারিতে বিজয়ী হয়েছেন শেখর কৃষ্ণান। তিনি পেয়েছেন শতকরা ৬৪ ভাগ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্যাসিকো পেয়েছেন শতকরা ২৪ ভাগ ভোট। গত বুধবার সিটির ৫১ টি সিটি কউিন্সিলের সদস্য পদেই প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৪৯টি ডিস্ট্রিক্টেই বিদ্যমান সদস্যরা নির্বাচন করেছেন।
নভেম্বরে সিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীরা রিপাবলিকানদের বিরুদ্ধে লড়বেন। সিটিতে শতকরা ৭৫ ভাগ ভোটার রেজিস্টার্ড ডেমোক্র্যাট হওয়ায় প্রাইমারিতে সাধারণত বিজয়ীরাই বিজয়ী হয়ে থাকেন। এ বিবেচনায় ডেমোক্র্যাট প্রার্থীদের বেলায় প্রাইমারি নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ন।এই প্রাইমারি নির্বাচনে মিলিন্ডা কাটজের সর্মথনে সরাসরি কাজ করেছেন কমিউনিটির পরিচিত মুখ এটর্নি মঈন চৌধুরী। তার নেতৃত্বেই জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সমাবেশ করে বাংলাদেশিরা মিলিন্ডাকে সর্মথন দেয়।
শেখর কৃষ্ণানের পক্ষে সরাসরি ভোটে নেমেছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ। তিনি গত ১টি মাস তার অনুসারি, সর্মথক ও বাংলা সিডিপ্যাপের স্টাফদের নিয়ে বিরামহীনভাবে শেখরের পক্ষে কাজ করেছেন। ভোটারদের কাছে ভোট চেয়েছেন। জনসাধারনের মধ্যে পোষ্টার ও লিফলেট বিলি করেন। তার কাজেই নির্বাচনে শেখরের পক্ষে ঢেউ উঠে।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh