রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

তরুণদের জন্য মেয়রের সামার ইয়ুথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

তরুণদের জন্য মেয়রের সামার ইয়ুথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম

ছবি : সংগৃহীত

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস একটি প্রচলিত প্রবাদ, ‘প্রতিকারের চেয়ে নিরাময় উত্তম’ উল্লেখ করে বলেছেন যে, অতীতের যে কোনও সময়ের চেয়ে আজ এ প্রবাস অধিক প্রযোজ্য। আমরা গোড়াতেই এ প্রবাদ অনুসরণে উদ্যোগ নিয়েছি। আমরা অনেক সমস্যা মোকাবেলা করি, যেগুলো আমরা যদি শুরুতেই কার্যকরভাবে মোকাবেলা করি তাহলে ভবিষ্যতে কম কষ্ট হয়। আমাদের তরুণদের মধ্যে আগ্নেয়াস্ত্রের সহিংসতা এসবের মধ্যে একটি। নিউইয়র্ক সিটির সঙ্কট ব্যবস্থাপনা আমাদের প্রশাসন কর্তৃক ৮৯ মিলিয়ন ডলার বিনিয়োগের পাশাপাশি আমাদের সামার ইয়ুথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এবং সামার রাইজিং-এ যুগান্তকারী বিনিয়োগ, যা আমাদের তরুণদের কর্মতৎপর ও নিরাপদ রাখবে।

তিনি বলেছেন, সঙ্কট মোকাবেলা ব্যবস্থাপনা হিংসাত্মক সংঘাত মোকাবেলার জন্য একটি ব্যাপকভাবে স্বীকৃত জনস্বাস্থ্য পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এর লক্ষ্য হল সঙ্কট পরিস্থিতিতে সহিংসতা ব্যবহারের প্রতি নিউ ইয়র্কবাসীদের মনোভাব পরিবর্তন করা। একসাথে আমাদের সঙ্কট ব্যবস্থাপনা এবং সামার প্রোগ্রাম আমাদের তরুণদের ভবিষ্যৎ গড়ে তোলার একটি উত্তম সুযোগ এবং দক্ষতা প্রদান করবে ও আগ্নেয়াস্ত্র সহিংসতা প্রতিরোধে সহায়তা করবে। এ

তার মতে, এসব প্রচেষ্টা অপরাধ প্রতিরোধে আমাদের সাফল্যের ভিত্তি গড়ে তুলবে। তিনি বলেন, ২০২৩ সালের প্রথম ছয় মাসে গুলি আগ্নেয়াস্ত্র জনিত অপরাধ ২৪ শতাংশ হ্রাস পেয়েছে এবং এ বছরের প্রথম ছয় মাসের তুলনায় সাতটি প্রধান ক্ষেত্রে পাঁচটি ক্ষেত্রে অপরাধ কমেছে। আমরা সিটিতে অপরাধ কমিয়ে আনতে এবং নিউইয়র্ককে দেশের সবচেয়ে নিরাপদ বৃহৎ শহর হিসেবে রাখার চেষ্টা অব্যাহত রাখবো।

এরিক অ্যাডামস আরো বলেন, আমাদের স্কংট ব্যবস্থাপনা স্থানীয় বাসিন্দাদের, সহিংসতা প্রতিরোধ ও কমিউনিটি নেতাদের বিরোধের মধ্যস্থতা করতে এবং ১৬ থেকে ২৪ বছর বয়সী যুবকদের আগ্নেয়াস্ত্র সহিংসতার ঝুঁকির ক্ষেত্রে নেতৃত্বের সাথে যুক্ত করার জন্য নিযোগ করে। আমরা তরুণদের জীবনে পরিবর্তনা আনতে বদ্ধপরিকর।

তারা সমাজের জন্য বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাদের ক্ষোভ কমানোর মানসিক স্বাস্থ্য সেবা প্রদান, চাকরির জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ এবং আরও অনেক কিছুর সাথে সংযুক্ত করতে পারে, যা তরুণদের উদ্দেশ্যকে ইতিবাচক পর্যায়ে আনতে ও সহিংসতার ঝুঁকি কমাতে আমাদের টিম কাজ করবে এবং এভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অপরাধ হ্রাস করতে ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, সামার এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে আমরা আমাদের অধিক সংখ্যক তরুণদের সঠিক পথে নিয়ে আসছি, যা তাদের কাজের মধ্যে ব্যস্ত রাখবে, যাতে আমরা পরবর্তীতে একই ধরনের ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা হ্রাস করতে পারি। আমাদের সামার রাইজিং প্রোগ্রাম কে-৮ গ্রেডে ১১০,০০ জন তরুণ-তরুণীকে সহায়তা করে। ৫ জুলাই থেকে এ কর্মসূচি শুরু হয়েছে, যা ৬ থেকে ৭ সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। এ কর্মসূচি সঠিক সামাজিক-সংবেদনশীল দক্ষতা, এবং অর্থপ্রদানের এবং আকর্ষক ইন্টার্নশিপের সুযোগসহ তরুণদের জীবন ঘুরিয়ে দিতে পারে। আমি চাই, নিউইয়র্ক সবার জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ হোক।

Posted ৯:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.