রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির বনভোজনে ড. আবু জাফর মাহমুদ

ঐক্যই বাংলাদেশি-আমেরিকানদের সৌন্দর্য্য

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

ঐক্যই বাংলাদেশি-আমেরিকানদের সৌন্দর্য্য

গ্লোবাল পিস অ্যাম্বাসেডর ড. আবু জাফর মাহমুদ বাংলাদেশিদের একে অপরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে বলেছেন। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। একতাই আমাদের শক্তি, বাংলাদেশি আমেরিকানদের সবচেয়ে বড় সৌন্দর্য্য। তিনি গত রোববার ব্রঙ্কস এর ফেরী পয়েন্ট পার্কে সিলেটের ‘বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটি আয়োজিত বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির কৃতি ব্যক্তিত্ব, বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ার ইনক্ এর প্রেসিডেন্ট এ- সিইও ড. আবু জাফর মাহমুদ ওই বনভোজন অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর পরিবারের সঙ্গে একাত্ম হতে পারায় আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানটি তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর নামে উৎসর্গ করেন।

‘বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যান সোসাইটির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনওয়াইপিডি’র কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ, সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. জুননুন চৌধুরী, উপদেষ্টা নাজমুল চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, অ্যাডভোকেট ফয়জুর নূর চৌধুরী ও নিউ ইয়র্ক সিটি মেয়র এরিখ এডামস্ সিনিয়র এডভাইজার ও এশিয়ান এফেয়ার্স ডিরেক্টর উইনি গ্রেসো।

নিউইয়র্ক সিটি মেয়রের ঘনিষ্ঠজন ও তার কার্যালয়ে বাংলাদেশি কমিউনিটির লিয়াঁজো সহযোগী জুয়ায়েব চৌধুরী ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রব কাউসারের উপস্থাপনায় পিকনিকের সার্বিক তত্বাবধানে ছিলেন সৈয়দ এনাম আহমেদ ও মোহাম্মদ তৌফিক আলম। অনেকের মধ্যে উপস্থিত ছিলেনন বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি আব্দুল হাশিম হাসনু, ডা. আসাদ মিয়া, বিশ্বনাথ সমিতির উপদেষ্টা আলমাস আলী, প্রেসিডেন্ট সেবুল খান মাহবুব, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি শাহীন কামালী, মিজানুর রহমান মিজান, সাইফুর খান হারুন, ফয়েজ চৌধুরী, তানিম চৌধুরী, তোফায়েল আহমেদ, আলম খান, তৌফিকুল আলম, মোহন মিয়া, সারওয়ার চৌধুরী, সেরুজ্জামান সিরু প্রমুখ।

আবু জাফর মাহমুদ বাংলাদেশি আমেরিকানদের মানবিক ও জাতিগত বৈশিষ্ট্যের কথা তুলে ধরে বলেন, আমরা আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়েই এই সমাজের সঙ্গে যুক্ত। এখানকার বিভিন্ন জাতিগোষ্ঠির যে বৈশিষ্ট্য, আচার ও স্বভাব আমরা তার থেকে ব্যতিক্রম। আমরা আমাদের ধর্মবোধ ও বাঙালি সংস্কৃতির যে নিজস্বতা তা গভীরভাবে লালন করি। অন্যদের মাঝে তা এক শিক্ষা হিসেবে উপস্থাপন করি। এটি অনেক বড় সামাজিক কাজ। বাংলাদেশি পরিবারের পারিবারিক শৃংখলা, ভালোবাসাবোধ ও নিজস্ব সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সিলেটের বালাগঞ্জ এক অনন্য ক্ষেত্র। এখানকার মানুষ জন্মের সময় থেকে পরিবারের একান্ত আপন আত্মীয় স্বজনের অসাধারণ ভালোবাসা ও মমতা পেয়ে থাকে। এই ভালোবাসাই প্রতিটি নারী পুরুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে ওঠে। এটিই আমাদের সংস্কৃতি। এটিই আমাদের সভ্যতা।

ভালোবাসা ছাড়া আমাদের কোনো সভ্যতা নেই। এই আমেরিকায় বিভিন্ন জাতি গোষ্ঠি ব্যক্তিকেন্দ্রিক বা ক্ষুদ্র স্বার্থকেন্দ্রিক জীবন চর্চায় ব্যস্ত। ঠিক এই বৈশিষ্ট্যের বিপরীতে আমরা পরিবার ও সমাজ নিয়ে চলতে পছন্দ করছি। এই বনভোজন তারই এক দৃষ্টান্ত। এই আয়োজন শুধু খাওয়া দাওয়া ও বিনোদন নয়, এটি একে অন্যের মাঝে ভাব বিনিময়ের এক অসাধারণ উদ্যোগ। এটি এক সামাজিক পদক্ষেপ।

তিনি বরাবরের মতো তরুণদের মনে করিয়ে দেন, তোমাদের বয়সে আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তোমরা এই বয়সে তোমাদের চিন্তা, আচরণ ও বৈশিষ্ট্য দিয়ে বাঙালির সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠিত করবে। এটিই বড় দায়িত্ব। ড. মাহমুদ বলেন, সতের বছর আগে যখন আমি হোম কেয়ার শুরু করি, তখন নিউইয়র্কের অন্যান্য জায়গার মতোই ব্রংকস থেকেও অনেকেই আমার কাছে গিয়ে ‘এইচ এইচ এ’ ট্রেনিং নিয়েছেন।

২৫ জনকে ওই প্রশিক্ষণের যে যাত্রা শুরু হয়েছিল, তা এখন সংখ্যায় হাজার হাজার হয়েছে। আমাদের পরিবারের মেয়েরা এই আমেরিকায় হোম কেয়ার সেবা দিচ্ছে। প্রতিটি পরিবারের বাবা মা হোম কেয়ার সার্ভিস পাচ্ছে। কেবলমাত্র আমাদের বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ার নয় আরো অনেক কোম্পানী তৈরি হয়েছে। সবগুলোর কাছে যাবেন, সুযোগ সুবিধা নেবেন। এটিই আমাদের নিউইয়র্ক স্টেট, নিউইয়র্ক সিটি। আমেরিকান সমাজ থেকে এই সুবিধাটি আমাদের পাওয়া। এই জন্য আমরা আমেরিকাকে ভালোবাসি।

আবু জাফর মাহমুদ বলেন, আমরা যদি শুধুই ব্যবসার কথা বলি, তাহলে ভালোবাসা থাকে না। হোম কেয়ার যতটুকু সেবার প্রতিষ্ঠান ঠিক ততটুকুই ভালোবাসার প্রতিষ্ঠান। আমি ভালোবাসা শিখে এসেছি পরিবার থেকে। সেই কারণে আমি এই হোম কেয়ার কার্যক্রমকে ভালোবাসার এক অনন্য ক্ষেত্র হিসেবে নিয়েছি। আমার দেশের মানুষের জন্য একের পর এক ‘কাচারিঘর’ খুলছি। ব্রংকস-এ ‘কাচারিঘর’ খুলতে চলেছি। ব্রংকস এর ১৪৫২ ও ১৪৫৪ ইস্ট এভিনিউতে মার্শালের সাথে দুটি ঘর মিলিয়ে হতে যাচ্ছে আপনাদের ‘কাচারি ঘর’।

‘কাচারি ঘর’ ওজোনপার্কে আছে, ব্রুকলিনে আছে, জ্যামাইকা ও হলিসে আছে। বাংলাদেশের ‘কাচারি ঘর’ নিয়ে এসেছি এই আমেরিকায়। শুধু দেশের মানুষের প্রাণের ভালোবাসা জাগিয়ে তোলার জন্য। অনুষ্ঠানের সভাপতি ‘বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির সভাপতি মিজানুর রহমান মিজান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। বনভোজকে বিভিন্নভাবে যারা সহায়তা করেছেন তাদের প্রতিও জানান আন্তরিক কৃতজ্ঞতা।

Posted ১২:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.