বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
মার্কিন ডলার। ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এবং সিটি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন কমিশনার ইডানিস রডরিগজ গত সোমবার ম্যানহাটানের ফ্ল্যাটিরম ডিস্ট্রিক্টকে ইউনিয়ন স্কোয়ায়ের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে ইস্ট ২১ স্ট্রিট থেকে ইস্ট ১৭ স্ট্রিট ইউনিয়ন স্কোয়ার পর্যন্ত ব্রডওয়ে বরাবর ওই এলাকার খোলা স্থানগুলোর উন্নয়নে ৩৭৫ মিলিয়ন ডলার ব্যয়বরাদ্দ সম্বলিত একটি পরিকল্পনা গ্রহণ করেছেন।
এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ম্যাডিসন স্কোয়ার থেকে হেরাল্ড স্কোয়ার আউটডোর ডাইনিং এর ব্যবস্থাসহ অন্যান্য বিনোদনমূলক সুবিধা বিস্তৃত হবে। মেয়র এরিক অ্যাডামস এই প্রকল্পের ব্যাপারে বলেছেন যে, ব্রডওয়ে ভিশন একটি প্রকল্পের চেয়ে অনেক বেশি। এর মধ্য দিয়ে নিউইয়র্কে বিনোদন ও চমকতারিত্বের সাবেক ঐতিহ্য ফিরে আসবে। আমরা ক্রমে এ ধরনের আরো প্রকল্প গ্রহণ করবো এবং ব্রডওয়ে নিয়ে আমাদের আরো পরিকল্পনা রয়েছে।
Posted ১২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh