শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রোনালদোর হ্যাটট্রিকে বিশাল জয় আল নাসরের

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২৬ আগস্ট ২০২৩

রোনালদোর হ্যাটট্রিকে বিশাল জয় আল নাসরের

ছবি : সংগৃহীত

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে পরপর দুই ম্যাচে হেরেছে আল-নাসর। এবার তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে দলটি। আর চেনা হাসিতে মেতে উঠেছেন ম্যাজিক বয় রোনালদো। সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহ-এর বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক ফরোয়ার্ড।

২৫ আগস্ট (শুক্রবার) রাত ১২টায় সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহর বিপক্ষে মাঠে নামে আল-নাসর। ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় নাসর। দলের হয়ে একাই ৩টি গোল করেছেন রোনালদো। আর জোড়া গোল করেন তার নতুন সঙ্গী সেনেগাল তারকা সাদিও মানে। এর মধ্যে একটি গোলে সহায়তা করেছেন রোনালদো।

ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোল করে আল নাসর। বায়ার্ন মিউনিখ থেকে প্রো লিগে আসা সেনেগাল স্টার সাদিও মানে দলকে প্রথম লিড এনে দেন। তাকে গোলে সহায়তা দেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের ৩৮ মিনিটে ওই রোনালদো পেয়ে যান গোল। দলকে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে নেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে গোল করেন পর্তুগিজ যুবরাজ। দলকে তুলে নেন বড় জয়ের পথে।

দলের পক্ষে চতুর্থ গোল করেন সাদিও মানে। ম্যাচের ৮১ মিনিটে গোল করেন সাবেক এই লিভারপুল তারকা। যদিও সেনেগালের এই তারকার সামনেও এ দিন হ্যাটট্রিক গোল করার সুযোগ ছিল। তবে খেলা শেষের কিছুক্ষণ আগে তিনি মাঠ ছাড়লে সুযোগ থাকে কেবল সিআরসেভেনের সামনে। আর সেই সুযোগটিই কাজে লাগান তিনি। আল নাসরের হয়ে শেষ গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার হ্যাটট্রিক সূচক গোলটি আসে ম্যাচের ৯৬ মিনিটে। তার দুই গোলে সহায়তা দেন সৌদির ফরোয়ার্ড আব্দুররহমান গারিব।

৩ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে আল নাসরের অবস্থান লিগের ১২ নম্বরে। সমান ম্যাচে ৯ পয়েন্ট করে তুলে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল আহলি।

Posted ১০:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ আগস্ট ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.