রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩

জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ

বক্তব্য রাখছেন কাউন্সিলম্যান জিম জিনারো। পাশে অন্যান্য নেতৃবৃন্দ। 

নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিকসহ বিভিন্ন সেবামূলক কাজে বরাবরই এগিয়ে আছে এই সংগঠন। গ্রীষ্মকালীন অবকাশ শেষে নিউইয়র্ক সিটির স্কুল শুরু হতে যাচ্ছে ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।

শিক্ষার্থীরা প্রস্তুত নূতন শিক্ষা বর্ষ শুরু করতে। অভিভাবকরাও ব্যস্ত হয়ে পড়েছেন সন্তানদের সাথে তাদের স্কুল সাপ্লাই কেনাকাটায়। যারা প্রি-কে থেকে ১২ গ্রেড পর্যন্ত প্রায় ১ মিলিয়ন শিক্ষার্থী নতুন ক্লাসে যাবে ৭ সেপ্টেম্বর। নতুন ক্লাশে যাওয়ার জন্য স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্যণীয়। আর তাই নতুন প্রজন্মদের উৎসাহিত করতে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেবিএফএস) বিগত বছরের মতো এবারো স্কুল সাপ্লাই বিতরণ করেছে।

উৎসবমুখর পরিবেশে গত ১ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে জ্যামাইকার হাইল্যান্ড এভিনিউস্থ ক্যাপ্টেন টিলি পার্কে জেবিএফএস’র উদ্যোগে সাত শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলম্যান জিম-জিনারো।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, অন্যতম উপদেষ্টা এবং সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা ও স্কুল সাপ্লাই বিতরণ অনুষ্ঠানের আহ্বায়ক সালেহ আহমেদ, যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টা অধ্যাপক শাহাদাত হোসেন, সদস্য সচিব এনায়েত মুন্সী, অধ্যাপিকা হোসনে আরা সাবেক সেক্রেটারী মিসবাহ উজ্জামান, যুগ্ম সদস্য সচিব নওশাদ হায়দার, কো-অর্ডিনেট কামরুল ইসলাম সনি, কোষাধ্যক্ষ আকতার বাবুল, সাবেক সেক্রেটারী সেবুল মিয়া, সাধারণ সম্পাদক জে মোল্লা সানি,আশা হোম কেয়ার-এর কর্ণধার ইঞ্জিনিয়ার আকাশ রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ছাড়াও অন্যান্য কমিউনিটির অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে লাইনে দাঁড়িয়ে স্কুল সাপ্লাই গ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চিপস, জিলাপী আর সিঙ্গারা বিতরণ করা হয়। স্কুল সাপ্লায়ের পাশাপাশি এসব পেয়ে শিশু-কিশোররা আনন্দে মুখরিত করে তোলে ক্যাপ্টেন টিলি পার্ক। এদিকে বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে ফ্রেন্ডস সোসাইটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা এবং সংগঠনের সকল কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, জেবিএফএস’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ কর্মসূচী বাস্তবায়নে পার্টনার কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

Posted ৪:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.