নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
ম্যানহাটানে শেষ হলো পাঁচ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী ‘কালারস অব ফ্রিডম’। গত ২৭ সেপ্টেম্বর থেকে প্রদশর্নী চলে ১ অক্টোবর রোববার পর্যন্ত। প্রদর্শনীতে বাংলাদেশ থেকে আমন্ত্রিত ৩১ জন শিল্পীর প্রত্যেকের একটি করে ৩১টি এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের (বিএএএফ) ২৭জন শিল্পীর প্রত্যেকের একটি করে ২৭টি সর্বমোট ৫৮ চিত্রকর্ম স্থান পেয়েছে। লোয়ার ম্যানহাটানের ইস্ট সাইডের আর্টিফ্যাক্ট গ্যালারিতে শিল্পকর্ম প্রদর্শনীর যৌথ আয়োজক ছিল আইবিটিভি ইউএসএ এবং বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম। প্রতিদিনি দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বিপুল দর্শনার্থী গ্যালারিতে ভিড় করে প্রদর্শনী দেখতে।
আর্টিফ্যাক্ট গ্যালারি ২০ বছরেরও বেশি সময় ধরে পেইন্টিং, ভাস্কর্য, ফটোগ্রাফ এবং অন্যান্য নতুন মিডিয়ার শিল্পকর্মসহ নতুন এবং প্রতিষ্ঠিত শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শন এবং প্রচার করে আসছে। প্রতিষ্ঠিত এই গ্যালারিতে বিখ্যাত অনেক শিল্পীর শিল্পকর্মের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানের এই গ্যালারিতে শিল্পকর্ম প্রদর্শনী শিল্পীদের জন্য এক বিরল সম্মান বলেও বিবেচিত হয়। মূলধারায় বাংলাদেশি শিল্পীদের এই আয়োজন বিপুল প্রশংসিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম। একটি আন্তর্জাতিক মানের আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

আয়োজক আইবিটিভি ইউএস-এর পক্ষে জাকারিয়া মাসুদ জিকো এবং বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের প্রেসিডেন্ট আর্থার আজাদ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে স্পন্সরদের এবং আগত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আইবিটিভি ইউএস ছাড়াও বাংলাদেশের সিটি ব্যাংক, জড়োয়া হাউস, বার্গার এবং চাষী প্রদর্শনীটির স্পন্সর করে।
প্রদশর্নীতে বাংলাদেশের যেসব স্বনামধন্য শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে তারা হলেন- মুস্তাফা মনোয়ার, রফিকন নবী, মনিরুল ইসলাম, আবদুস শাকুর শাহ, হামিদুজ্জামান খান, আবদুল বারাক আলভি, শাহাবুদ্দিন আহমেদ, বীরেন সোম, আবদুল মান্নান, ফরিদা জামান, আফজাল হোসেন, জামাল আহমেদ, মোহাম্মদ ইউনুস, মোস্তাফিজুল হক, রোকেয়া সুলতানা, রেজাউন নবী, আহমেদ শামসুদ্দোহা, নিসার হোসেন, শেখ আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য, মোঃ মুনীরুজ্জামান, কনকচাঁপা চাকমা, লায়লা শারমীন, মোহাম্মদ ইকবাল, বিনীতা করিম, মো. টোকন, মো. জহির উদ্দীন, নার্গিস পলি, মিলা হোসেন, মো. মোয়াজ্জেম হোসেন এবং সুবর্ণা মোর্শেদা।
বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম (বিএএএফ)-এর যেসব শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে তারা হলেন- মতলুব আলী, আলমা লিয়া, আর্থার আজাদ, বিশ্বজিৎ চৌধুরী, দীনা জামান, ফারহানা ইয়াসমিন, কে সি মং, কায়সার কামাল, কানিজ হুসনা আকবরী, কাউসার ফেরদৌসি, কাজি রকিব, খুরশীদ সেলিম, মাসুদ উল আলম, মোহাম্মদ হাসান (রোকন), নুরুল হক মিনু, রুদ্র মোঃ আয়ূধ জাহাঙ্গীর, সালমা সিনহা কানিজ, সাজেদা সুলতানা, শামীম আরা, শামীম সুব্রানা, শামীম বেগম, সুনীল হাওলাদার, সাইদ আজিজুর রহমান, তাজুল ইমাম, তারিক জুলফিকার, তাসনুভা রহমান এবং জেবুন কামাল।প্রদর্শনী উপলক্ষে ‘কালারস অব ফ্রিডম’ শিরোনামে কিউরেটর জিয়াউল করিমের সম্পাদনায় একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে।
Posted ১২:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh