শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউজিল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হারল বাংলাদেশ

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

নিউজিল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হারল বাংলাদেশ

মিচেল-উইলিয়ামসনের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ইংলিশদের কাছে ১৩৭ রানের হারার পর এবার কিউইদের কাছে হারের ব্যবধান ৮ উইকেটে। ১৩ অক্টোবর (শুক্রবার) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৪৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের জোড়া ফিফটিতে ৮ উইকেটে হাতে রেখে ২৪৮ রান তোলে ব্লাকক্যাপসরা। ২৪৬ রানের জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ১২ রানের মাথায় আগের দুই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করা রবীন্দ্রকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন ৮০ রানের জুটি গড়েন। ৪৫ রানে সাকিবের বলে আউট হন ওপেনার কনওয়ে।

ড্যারিল মিচেলকে ১০৮ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ৭৮ রানের সময় শান্ত’র ছোঁড়া থ্রো হাতের আঙুলে লাগায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন কিউই অধিনায়ক। ৬৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন মিচেল। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ও সাকিব একটি করে উইকেট নেন। এর আগে টস হেরে ইনিংস উদ্বোধন করতে এসে শূন্য রানে আউট হন লিটন কুমার দাস। ব্যাক্তিগত ১৬ রানে লকি ফার্গুসনের বলে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। ৫৬ রানের মাথায় মিরাজ ও শান্ত’র উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ ৩০ ও ৭ রান করেন ইনফর্ম শান্ত। ৫৬ রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম পঞ্চম জুটিতে ৯৬ রান সংগ্রহ করেন। তাদের পার্টনারশিপে বড় সংগ্রহের পথে এগোতে থাকে টাইগাররা। কিন্তু লকি ফার্গুসনকে ছক্কা হাঁকাতে গিয়ে ৪০ রানে কাঁটা পড়েন টাইগার অধিনায়ক। ৪৮তম ফিফটি পূরণ করে ৬৬ রানে বোল্ড হন মুশফিক। তাওহীদ হৃদয় ১৩ রানে আউট হলে দুইশোর নিচে অলআউট হওয়ার শঙ্কা জাগে টাইগার শিবিরে। তবে শেষ দিকে পেসার তাসকিনের ১৭ এবং মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৪১ রানে ইনিংসে ২৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন লকি ফার্গুসন। এছাড়া ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি করে উইকেট নেন।

Posted ১০:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.