শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ। ছবি : এএফএ

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুদেশ। যদিও এবার ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে দুদেশ। ২৪ নভেম্বর (শুক্রবার) ব্রাজিলকে হারিয়ে সেমিতে পৌঁছেছে আর্জেন্টিনা। এচ্চেভেরির হ্যাটট্রিকে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের প্রথম ১০ মিনিটে জোড়া আক্রমণ করে ব্রাজিল। এ সময়ে আর্জেন্টিনা সুযোগ পায়নি তেমন। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। ছোট ছোট পাসে গুছিয়ে আনে খেলা।

ম্যাচের ২৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় দলটি। রক্ষণভাগ থেকে তৈরি করা আক্রমণ থেকে বল পান এচ্চেভেরি। মাঝমাঠে বল পেয়ে ব্রাজিলের রক্ষণভাগকে পেছনে ফেলেন তিনি। গোলরক্ষকের সঙ্গে ওয়ান টু ওয়ানে বল জালে জড়াতে অসুবিধা হয়নি তার।

গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাজিলের যুবারা। ৩১ মিনিটে দলগত আক্রমণের শেষটা সুন্দর করতে না পারায় ফেরানো হয়নি সমতা। প্রথমার্ধ্বে এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে আক্রমণে যায় ব্রাজিল। ৫৫ মিনিটে আরেকটি আক্রমণ প্রতিহত করেন আর্জেন্টাইন গোলরক্ষক। ৫৯ মিনিটে দ্বিতীয় গোল পায় আর্জেন্টিনা। এবারও গোলদাতা এচ্চেভেরি। ব্রাজিলের আক্রমণ ঠেকিয়ে কাউন্টার অ্যাটাকে গোল করে আলবিসেলেস্তের দুই গোলের লিড এনে দেন এচ্চেভেরি।

ম্যাচের ৭৩ মিনিটে চমৎকার এক গোলে হ্যাটট্রিক পূরণ করেন এচ্চেভেরি। ব্রাজিলের রক্ষণ থেকে বল ছিনিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান এই যুবা। তিন গোলে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। নিশ্চিত করে সেমিফাইনাল। সেমিতে তাদের প্রতিপক্ষ জার্মানি।

Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.