নিউইয়র্ক : | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪
পুরোনো ছবি
নিউইয়র্ক সিটির দরিদ্র ও স্বল্প আে য়র বাসিন্দাদের জন্য রেন্ট ভাউচার আইন কার্যকরি হচ্ছে এই জানুয়ারি থেকে। এই আইন অনুসারে যেকোন ভাড়াটিয়া ভাড়া দিতে না পারার কারণে যদি বাড়ি থেকে বিচ্ছেদের সম্মুখীন হন তাহলে তিনি রেন্ট ভাউচার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে তার একটি নির্দিষ্ট ইনকাম সীমা থাকতে হবে। সিটি কাউন্সিলের জেনারেল ওয়েলফেয়ার কমিটির চেয়ার কাউন্সিলসদস্য ডায়ানা আয়ালা জানান, আগামী ৯ জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে।
তিনি সন্দেহ করেন মেয়রের ভেটোকে টপকে বিলটি পাশ হওয়ায় মেয়রের প্রশাসন সম্ভবত এই খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে না। কারণ মেয়রের এ সময়ের যুক্তি হলো মাইগ্রেন্ট সংকটের কারণে বাজেট ঘাটতি। উল্লেখ্য গত মে মাসে সিটি কাউন্সিল এই বিলটির পক্ষে ভোট দিয়ে পাশ করলে মেয়র এরিক এডামস স্বাক্ষর করার পরিবর্তে ভেটো দিলে সিটি কাউন্সিলের ৫১ সদস্যই ভোট দিয়ে ভেটোকে বাতিল করে দেয় জুলাই মাসে।
কাউন্সিল সদস্য ডায়ানা আয়ালা বলেন, রেন্ট ভাউচার সিস্টেম চালু করলে অনেক দু:স্থ পরিবার শেল্টার ছেড়ে যাবে। কিন্তু সিটির সোশাল সার্ভিস ডিপার্টমেন্টের কমিশনার মলি পার্ক একটি চিঠিতে ডায়ানা আয়ালাকে জানান এই আইন কার্যকর হলে আগামী ৫ বছরে এই খাতে ১৭ বিলিয়ন ডলার ব্যয় হবে। অতএব ৯জানুয়ারি থেকে রেন্ট ভাউচার প্রোগ্রাম শুরু হলে যদি অর্থ বরাদ্দ পাওয়া না যায়, তাহলে তারা মেয়রের বিরুদ্ধে মামলা করবে অর্থ আদায়ের জন্য।
Posted ১১:৩২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh