মোহাম্মদ আজাদ : | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
ছবি : সংগৃহীত
চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন সংকটে পড়তে যাচ্ছেন। শুধু সংকট নয়, নির্বাচনী বৈতরণী পার হওয়া তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। একাধিক জনতম জরিপে প্রেসিডেন্ট বাইডেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর চেয়ে যথেষ্ট পিছিয়ে রয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, সাবেক ইউএস কূটনীতিক নিকি হ্যালি- এইসব রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জরিপে প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে এগিয়ে আছেন।
নির্বাচনের এখনো ১০ মাস বাকি। কিন্তু কোনো কারিশমাবলে প্রেসিডেন্ট বাইডেন তার জনপ্রিয়তাকে চাঙ্গা করবেন সেটিই এখন দেখার বিষয়। এরই মাঝে রবার্ট এফ কেনেডি জুনিয়র বা আরএফকে জুনিয়র ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতার কথা ঘোষণা করেছেন গত বছর। আরএফকে জুনিয়র হচ্ছেন একজন ডেমোক্রেট এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত কেনেডি পরিবারের সন্তান।
আরএফকে জুনিয়রের চাচা ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং তার পিতা রবার্ট এফ কেনেডি সিনিয়র ছিলেন নিউইয়র্ক থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের সিনেটর। চাচা জন এফ কেনেডি ও বাবা রবার্ট এফ কেনেডি দুজনই আততায়ীর গুলিতে নিহত হন। টেড কেনেডি ছিলেন ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের সিনেটর। ডেটড কেনেডি ২০০৯ সালের ২৫ আগস্ট মৃত্যুবরণ করেন।
রবার্ট এফ কেনেডি জুনিয়র গতবছর প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে নিজে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। কিন্তু পরে তিনি ডেমোক্রেট পার্টির প্রার্থিতা থেকে সরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জানান। এবং এখনো তিনি তার নিজস্ব প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আরএফকে যদি শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে মাঠে থাকেন তাহলে তিনি প্রেসিডেন্ট বাইডেনের ভোটে ভাগ বসাবেন। কারণ রক্ষণশীল রিপাবলিকানদের কোনো ভোট আরএফকে জুনিয়র পাবেন না সে ব্যাপারে রাজনৈতিক পর্যবেক্ষকরা অনেকটাই নিশ্চিত। এছাড়া ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের মুসলমানরা প্রেসিডেন্ট বাইডেনের ওপর ক্ষুব্ধ। কারণ তারা বিশ্বাস করে যে, বাইডেন গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলকে সবুজ সংকেত দিয়েছেন।
মিশিগানে মুসলিম ভোটারদের ভোট ছাড়া ডেমোক্রে বা রিপাবলিকান কোনো প্রার্থীর পক্ষেই নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নয়। ২০২৪ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের মুসলিম ভোট প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে যাবে। গত সোমবার ‘দ্য হিল’ একটি জরিপ ফলাফল প্রকাশ করেছে। সিবিএস এবং ইউএসগভ এর যৌথ জরিপে দেখানো হয়েছে নভেম্বরের নির্বাচন যদি এ মুহূর্তে অনুষ্ঠিত হয়, তাহলে বাইডেন তিন রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালি, রন ডিস্যান্টিস বা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পরাজিত হবেন। এ জরিপে দেখানো হয়েছে যে এ মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে ট্রম্প প্রশাসনের অ্যামবেসেডর সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হ্যালি পাবেন ৫৩ শতাংশ ভোট এবং প্রেসিডেন্ট বাইডেন পাবেন ৪৫ শতাংশ ভোট।
ফ্লোরিডার গভর্নর রন িিডস্যান্টিস যদি প্রেসিডেন্ট বাইডেনের প্রতিদ্বন্দ্বী হন, তাহলে তিনি পাবেন ৫১ শতাংশ ভোট এবং বাইডেন পাবেন ৪৮ শতাংশ ভোট। এখনই নির্বাচন হলে ট্রাম্প পাবেন ৫০ শতাংশ ভোট এবং বাইডেন পাবেন ৪৮ শতাংশ ভোট। প্রেসিডেন্ট বাইডেনের জব অ্যাপ্রুভাল এখন সর্বনিম্মে। মাত্র কিছুদিন আগে যা ৩৭ শতাংশ ছিল, এখন এবিসি নিউজের জরিপে মাত্র ৩৩ শতাংশ দেখানো হয়েছে।
Posted ৬:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh