| শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী জুনে বসছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এই টুর্নামেন্টে চোখ রেখেই আজ থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের খেলা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবেই বিবেচিত হচ্ছে এবারের বিপিএল। টুর্নামেন্টের উদ্বোধনী দিন বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং নতুন নামকরণ হওয়া দুর্দান্ত ঢাকা পরস্পরের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৭টায় দিনের অন্য ম্যাচে সিলেট স্ট্রাইকার্স মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।
গতবারের মতো বিপিএলের দশম আসরেও খেলা হবে তিন ভেন্যুতে। ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। লিগ পর্বে প্রতিদিন থাকবে দুটি করে ম্যাচ। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টা ও দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ছুটির দিন শুক্রবার প্রথম ম্যাচ ২টা ও দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। তবে উদ্বোধনী দিনে শুক্রবার হলেও খেলা শুরু হবে দুপুর আড়াইটা ও সন্ধ্যা সাড়ে ৭টায়। দেখে নেওয়া যাক বিপিএলের সময়সূচি-
তারিখ প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ ভেন্যু
ঢাকা ১ম পর্ব
১৯ জানুয়ারি কুমিল্লা-ঢাকা সিলেট-চট্টগ্রাম মিরপুর
২০ জানুয়ারি রংপুর-বরিশাল খুলনা-চট্টগ্রাম মিরপুর
২২ জানুয়ারি চট্টগ্রাম-ঢাকা বরিশাল-খুলনা মিরপুর
২৩ জানুয়ারি সিলেট-রংপুর কুমিল্লা-বরিশাল মিরপুর
সিলেট পর্ব
২৬ জানুয়ারি রংপুর-খুলনা কুমিল্লা-সিলেট সিলেট
২৭ জানুয়ারি বরিশাল-চট্টগ্রাম রংপুর-ঢাকা সিলেট
২৯ জানুয়ারি সিলেট-চট্টগ্রাম খুলনা-ঢাকা সিলেট
৩০ জানুয়ারি কুমিল্লা-রংপুর সিলেট-বরিশাল সিলেট
২ ফেব্রুয়ারি সিলেট-ঢাকা কুমিল্লা-চট্টগ্রাম সিলেট
৩ ফেব্রুয়ারি বরিশাল-খুলনা সিলেট-রংপুর সিলেট
ঢাকা ২য় পর্ব
৬ ফেব্রুয়ারি রংপুর-ঢাকা বরিশাল-চট্টগ্রাম মিরপুর
৭ ফেব্রুয়ারি কুমিল্লা-খুলনা সিলেট-ঢাকা মিরপুর
৯ ফেব্রুয়ারি সিলেট-খুলনা কুমিল্লা-ঢাকা মিরপুর
১০ ফেব্রুয়ারি রংপুর-চট্টগ্রাম বরিশাল-ঢাকা মিরপুর
চট্টগ্রাম পর্ব
১৩ ফেব্রুয়ারি কুমিল্লা-চট্টগ্রাম রংপুর-খুলনা চট্টগ্রাম
১৪ ফেব্রুয়ারি বরিশাল-ঢাকা কুমিল্লা-খুলনা চট্টগ্রাম
১৬ ফেব্রুয়ারি খুলনা-ঢাকা রংপুর-চট্টগ্রাম চট্টগ্রাম
১৭ ফেব্রুয়ারি সিলেট-বরিশাল চট্টগ্রাম-ঢাকা চট্টগ্রাম
১৯ ফেব্রুয়ারি কুমিল্লা-সিলেট রংপুর-বরিশাল চট্টগ্রাম
২০ ফেব্রুয়ারি খুলনা-চট্টগ্রাম কুমিল্লা-রংপুর চট্টগ্রাম
২৩ ফেব্রুয়ারি কুমিল্লা-বরিশাল সিলেট-খুলনা মিরপুর
ঢাকা ফাইনাল পর্ব
২৫ ফেব্রুয়ারি এলিমিনেটর ১ম কোয়ালিফায়ার মিরপুর
২৭ ফেব্রুয়ারি ২য় কোয়ালিফায়ার মিরপুর
১ মার্চ ২০২৪ ফাইনাল মিরপুর
Posted ৭:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh