শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

দ্বাদশ সংসদে বিরোধীদলীয় নেতা জিএম কাদের, উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ

ঢাকা   |   রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪

দ্বাদশ সংসদে বিরোধীদলীয় নেতা জিএম কাদের, উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ

ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বিরোধীদলীয় নেতা এবং পার্টির কোচেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিরোধীদলীয় উপনেতা নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত দলের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (২১ রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২(১) (ট) অনুযায়ী বিরোধী দলের নেতা এবং ‘বিরোধীদলীয় উপনেতা (পরিতোষিক ও বিশেষাধিকার) আইন ২০২১’ মোতাবেক ২৮২ চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।

এর আগে ১৮ জানুয়ারি জাপার নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সভায় জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা, আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করা হয়। তখন নেতারা জানিয়েছিলেন এ সিদ্ধান্ত তারা লিখিতভাবে স্পিকারকে জানাবেন। স্পিকার সে আলোকে ব্যবস্থা নেবেন।

সংসদে বিরোধীদলীয় নেতা মন্ত্রী ও উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা পান। বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশে তাদের সুযোগ-সুবিধা নির্ধারণ করা রয়েছে। সংসদ ভবনে তাদের কার্যালয়ও রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়ে ইতোমধ্যে সরকার গঠন করেছে। তবে সংসদে কারা বিরোধী দল হবে, এ নিয়ে ধোঁয়াশা ছিল। নির্বাচনে বিজয়ী দ্বিতীয় বৃহত্তম দল বিরোধী দল হিসেবে থাকে।

তবে এবার জাতীয় পার্টি দল হিসেবে দ্বিতীয় বৃহত্তম দল হলেও এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয় পেয়েছে, যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের নেতা। স্বতন্ত্র সংসদ সদস্যরা জোট করলে তাদেরও সংসদে বিরোধী জোট হিসেবে ‘বিরোধী দলের’ মর্যাদা পাওয়ার সুযোগ ছিল। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিই দ্বাদশ সংসদেও বিরোধী দলের আসনে বসছে।

 

Posted ১০:১০ অপরাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.