রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ফ্লোরিডায় আবাসিক এলাকায় আছড়ে পড়ল বিমান, বহু প্রাণহানি

  |   শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

ফ্লোরিডায় আবাসিক এলাকায় আছড়ে পড়ল বিমান, বহু প্রাণহানি

ছবি -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি আবাসিক এলাকায় ছোট আকারের একটি বিমান আছড়ে পড়েছে। এ ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে। গত ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় অঙ্গরাজ্যের ক্লিয়ারওয়াটারের বেসাইড ওয়াটারস মোবাইল হোম পার্কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বিমানটি এক ইঞ্জিন বিশিষ্ট বিচক্র্যাফ্ট বোনানজা ভি৩৫। এসব বিমান বেশ হালকা এবং সর্বোচ্চ ৬ আসনের হয়। বেসাইড ওয়াটারস মোবাইল হোম পার্ক এলাকা বেশ ঘণবসতিপূর্ণ। সেখানে দরিদ্র মানুষজনই বসবাস করেন। তাদের অধিকাংশ বাড়িঘর ভাসমান বা ভ্রাম্যমাণ (মোবাইল হোম) হয়ে থাকে। বিধ্বস্ত হওয়ার আগে বিমানের ইঞ্জিনে বিভ্রাটের সংকেত এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে পাঠিয়েছিলেন পাইলট।

এই বিমানে কতজন যাত্রী ছিলেন তা এখনো জানা যায়নি। তবে ক্লিয়ারওয়াটার ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় বিমান ও মোবাইল হোমের বেশ কয়েকজন মানুষের প্রাণহানি হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করেছে ক্লিয়ারওয়াটার ফায়ার সার্ভিস বিভাগ। ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলছে। ভিডিও-এর ক্যাপশনে ফায়ার সার্ভিস জানিয়েছে, আমরা ক্লিয়ারওয়াটার মলের দক্ষিণে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ায় দুর্ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় একাধিক মোবাইল হোমে আগুন লেগেছে। বিভিন্ন এলাকার দমকলকর্মীরা ঘটনাস্থলে রয়েছে।

ক্লিয়ারওয়াটার ফায়ার সার্ভিসের প্রধান স্কট এহলারস বলেছেন, আগুনে চারটি ঘর পুড়ে গেছে। একটি ঘরের ওপর বিমান সরাসরি আছড়ে পড়ে। আগুন দ্রুত নেভানো হয়েছে।

তিনি বলেন, তিনটি বাড়িতে খোঁজ করা হয়েছে। কারও মরদেহ পাওয়া যায়নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বাসিন্দারা ভেতরে থাকলেও তারা নিরাপদে সরে যেতে পেরেছেন।

তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, মূল ঘরের কাছে এখনো পৌঁছাতে পারেননি দমকলকর্মীরা। তারা সেখানে যাওয়ার চেষ্টা করছেন। এ ঘটনায় বিমানের পাইলট মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই ঘটনার তদন্ত করবে।

Posted ৩:৫২ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.