রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিটির বাসাবাড়িতে নতুন গার্বেজন বিন ব্যবহার আবশ্যিক

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

সিটির বাসাবাড়িতে নতুন গার্বেজন বিন ব্যবহার আবশ্যিক

প্রতীকী ছবি

নিউইয়র্ক সিটির ৯ ইউনিট বা তার চেয়ে কম আবাসিক ভবনের জন্য ডিপার্টমেন্ট অব সেনিটেশন নির্ধারিত গার্বেজ বিন আবশ্যিকভাবে ব্যবহার করতে হবে ২০২৮ সাল থেকে। এই গার্বেজ বিন তৈরির জন্য কেবলমাত্র একটি কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে। নর্থ ক্যারোলাইনা ভিত্তিক উক্ত কোম্পানীর নাম ডিউরাম্যাক্স হোল্ডিংস এলএলসি।

এই কোম্পানির কাছ থেকে উক্ত গার্বেজ ক্যান কিনতে হবে। নিউইয়র্ক সিটিতে এই ধরণের অর্থাৎ ৯ ইউনিট বা তার চেয়ে কম ইউনিটের বাড়ির জন্য মোট প্রয়োজন প্রায় ৪০ লক্ষ বিন। আগামী ১ নভেম্বরের মধ্যে ডিউরাম্যাক্স ১ মিলিয়ন বা ১০ লক্ষ বিন সরবরাহ করবে বলে ডিপার্টমেন্ট অব সেনিটেশনের বরাত দিয়ে জানান হয়েছে। যেহেতু সবাইকে এই বিন ব্যবহার করতে হবে তাই নিউইয়র্ক সিটির সেনিটেশন ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার জোশুয়া গুডম্যান ৫০ ডলার দিয়ে এই গার্বেজ বিন কেনার ব্যবস্থা করেছেন।

এই বিনের প্রকৃত দাম ১৫০ ডলার। উল্লেখ্য মেয়র এরিক এডামসের ইঁদুর নিধন অভিযানের অংশ হিসেবে এই বিশেষ ধরণের দুই চাকা বিশিষ্ট ঢাকনা দেয়া গার্বেজ বিন ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়। এই বিন গার্বেজ ট্রাক তাদের নতুন পদ্ধতিতে গাড়িতে তুলে গার্বেজ ঢেলে নেবে। এর জন্য আর আগের পদ্ধতি ব্যবহার করা হবে না যেখানে সেনিটেশন কর্মীরা হাত দিয়ে গার্বেজ ট্রাকে ফেলতেন।

Posted ১:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.