বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কাউন্সিলরদের গোপন ব্যালটে যুক্তরাষ্ট্র বিএনপির তিন স্তরে দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ এপ্রিল রোববার নিউইয়র্ক সিটির বিভিন্ন হোটেলে নিউইয়র্ক স্টেট বিএনপি, মহানগর উত্তর ও মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্ব নির্বাচনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষভাবে এ নির্বাচনগুলো পরিদর্শণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
নিউইয়র্ক স্টেট বিএনপির ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাউসার আহমেদ। কুইন্সের লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি মো. অলিউল্লাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিনিয়র সহ সভাপতি জসিমউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক রইস উদ্দিন।

নিউইয়র্ক স্টেট বিএনপি
নিউইয়র্ক স্টেট বিএনপির মোট ৪০ জন কাউন্সিল ভোট প্রদান করেন। এতে মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান ২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিয়াজ আহমেদ ৬ ও আনোয়ার হোসেন ৫ ভোট পান। সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমার সাঈদ ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য আমিনুল ইসলাম চৌধুরী, নীরা রাব্বানী এবং মাহবুবুর রহমান মুকুল উপস্থিত ছিলেন। নিউইয়র্ক মহানগর দক্ষিণের ভোট গ্রহণ করা হয় কুইন্সের লং আইল্যান্ড সিটিতে একটি হোটেলের মিলনায়তনে।

নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি
এ নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সিনিয়র সহ সভাপতি মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক বদিউল আলম, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা।প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এমলাক হোসেন ফয়সল। তিনি ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য আরিফ চৌধুরী, মো. নাসিরউদ্দিন ও জোহরা বেগম উপস্থিত ছিলেন।

নিউইয়র্ক স্টেট বিএনপির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান গিয়াস আহমেদসহ অন্যান্যরা।
লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় মহানগর উত্তর বিএনপির নির্বাচন। এতে বিজয়ীরা হলেন সভাপতি আহবাব হোসেন চৌধুরী খোকন, সিনিয়র সহ সভাপতি-কাজী আমিনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদ ও সাংগঠনিক মোহাম্মদ শাহীন চৌধুরী। এতে আহবাব চৌধুরী খোকন ২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইমরান রন শাহ পান ১৭ ভোট। উত্তরের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফয়েজ আহমেদ। তার প্রাপ্ত ভোট ১৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুল হাসান পেয়েছেন ১৩ ভোট।

নিউইয়র্ক মহানগর দক্ষিণ
তৃতীয় স্থানে সৈয়দ গৌছুল হোসেন পান ৮ ভোট। প্রধান নির্বাচন কমিশনার মো. নূরল আমিন মিয়া পলাশ ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য জাফর তালুকদার, মো. বাচ্চু মিয়া এবং এ আর মাহবুবুল হক উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক স্টেট, উত্তর সিটি ও দক্ষিণ সিটিতে শান্তিপূর্ণভাবে বিএনপির কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হওয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন বিএনপির নেতা-কর্মী সমর্থকরা।
এদিকে দীর্ঘ ১ যুগ ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কোন দলীয় কাউন্সিল না হওয়ায় অবিলম্বে কমিশন গঠন করে দলীয় কাউন্সিলের মাধ্যমে যুক্তরাষ্ট বিএনপির কমিটি গঠনেরও দাবি জানান তারা। বিএনপির এ ৩ শাখার নির্বাচনী ফলাফল ঘোষণার পরই বিজয়ীরা জড়ো হন জ্যাকসন হাইটসে। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট ও মিল্টন ভূইয়া, শরাফত হোসেন বাবু, গোলাম ফারুক শাহীন, এম এ বাতিন, কাজী আসাদ উল্লাহ এবং আনিসুর রহমান বিজয়ীদের শুভেচ্ছা জানান।
Posted ১২:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh