রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইসরায়েল বিরোধী বিক্ষোভে স্নাতক সমাবর্তন বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ইসরায়েল বিরোধী বিক্ষোভে স্নাতক সমাবর্তন বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়

ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রজুড়ে কলেজ ক্যাম্পাসগুলোতে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়তে থাকায় স্নাতক সমাবর্তন অনুষ্ঠান বাতিল করেছে লস অ্যাঞ্জেলেসের ‘দ্য ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া’ (ইউএসসি)। ‘নতুন নিরাপত্তা পদক্ষেপ’ নেওয়ার কথা বলে ইউএসসি স্নাতক অনুষ্ঠান বাতিল করেছে।

বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বলা হয়েছে, “এবছর বাড়তি স্ক্রিনিং প্রক্রিয়ার মতো নতুন নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়েছে। অতিথিদের জন্য এই নিরাপত্তা প্রক্রিয়ায় বেশ কিছু সময় প্রয়োজন।

“ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথাগতভাবে শিক্ষার্থী, তাদের পরিবার ও বন্ধুবান্ধব মিলে ৬৫ হাজার মানুষের উপস্থিতিতে আমরা সময়মত প্রধান এই অনুষ্ঠান মঞ্চস্থ করতে পারছি না।” আগামী ১০ মে তে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে ইউএসসি ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রতি বিক্ষোভে উত্তাল। গাজার যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দিচেছন অনেক শিক্ষকও।

বিক্ষোভ ঠেকাতে বিশ্ববিদ্যালগুলোতে মোতায়েন রয়েছে পুলিশ। কয়েক ডজন বিশ্ববিদ্যালয় থেকে শত শত বিক্ষোভকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারপরও থামছে না বিক্ষোভ।

গত বুধবার পুলিশ ইউএসসি ক্যাম্পাস থেকে ৯০-এরও বেশিজনকে গ্রেপ্তার করেছে এবং সেখানে বিক্ষোভকারীদের অস্থায়ী শিবির ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে।

ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) স্নাতক সমাবর্তন বাতিলের ঘোষণা দেওয়ার আগে গত সপ্তাহে ক্যাম্পাসের ‘নিরাপত্তা সুরক্ষিত’ রাখার কথা বলে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিদায়ী মুসলিম শিক্ষার্থী আসনা তাবাসসুমের বক্তৃতা বাতিল করেছিল।

এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে ছিল ওই বিশ্ববিদ্যালয়ের ইসরায়েলপন্থি একটি দল ‘ট্রোজান্স ফর ইসরায়েল’ এর বিরোধিতা। দলটি তাবাসসুমকে অপসারণের দাবি জানিয়েছিল। তাবাসসুম এর আগে ইহুদিবিদ্বেষী দৃষ্টিভঙ্গিকে সমর্থন দিয়েছেন বলে অভিযোগ করেছিল তারা।

বিবিসি জানায়, আটলান্টার ইমোরি ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে সরে যেতে অস্বীকৃতি জানানোয় ২৮ শিক্ষার্থীকে বৃহস্পতিবার আটক করা হয়। এদিন সকালে অবস্থান কর্মসূচি পালনের জন্য বিক্ষোভকারীরা ক্যাম্পাসের ভেতরে একটি এলাকা নির্দিষ্ট করেছিল। সেখানে যেতে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়।

বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কোনও কোনও ক্ষেত্রে বিক্ষোভকারীদের ওপর রাসায়নিক পদার্থ ছুড়ছে পুলিশ। যদিও পুলিশের ভাষ্য, পুলিশের দিকে বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলের জবাবেই তারা এ ব্যবস্থা নিয়েছে।

আটলান্টার পুলিশও রাসায়নিক পদার্থ ছোড়ার কথা জানিয়েছে। তবে বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ছোড়ার খবর তারা অস্বীকার করেছে।

Posted ৮:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.