রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

টেক্সাসে প্রবল ঝড়ে সাতজনের প্রাণহানি, কয়েক লক্ষ বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১৮ মে ২০২৪

টেক্সাসে প্রবল ঝড়ে সাতজনের প্রাণহানি, কয়েক লক্ষ বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে শক্তিশালী ঝরে গাছ উপড়ে যায় এবং ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বৃহত্তম শহর হিউস্টনে শক্তিশালী ঝড়ের আঘাতে সাতজন নিহত হয়েছে। ঝড়ে এ অঞ্চলের কয়েক লক্ষ বাড়ি-ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। স্থানীয় সময় গত ১৬ মে রাতের এ ঝড়ে স্থানীয় বাসিন্দাদের কয়েক সপ্তাহ বিদ্যুৎহীন থাকতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর : বিবিসির

গাছপালা ও বিদ্যুতের লাইন উপড়ে এবং বজ্রপাতে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ঝড়ের পর উপসাগরীয় উপকূল অঞ্চলে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। তবে ঝড়টি প্রতিবেশী লুইসিয়ানা অঙ্গরাজ্যে চলে গেছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা।

ঝড়ের পর ১৭ মে কর্তৃপক্ষ জানায়, শক্তিশালী এ ঝড়ে বজ্রপাতে ৮৫ বছর বয়সী এক নারী, বৈদ্যুতিক খুঁটি সরাতে গিয়ে ৫৭ বছর বয়সী একজন এবং অসুস্থ অবস্থায় অক্সিজেনের অভাবে আরও একজন মারা গেছে।

কর্মকর্তারা এর আগে বলেছিলেন, ঝড়ে গাছ পড়ে দুজন, ক্রেন পড়ে একজন এবং গাড়ির ওপর গাছ পড়ে একজনসহ মোট চারজন মারা গেছেন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় সাতজনে। ১৭ মে সংবাদ সম্মেলনে হ্যারিস কাউন্টির শীর্ষ সরকারি কর্মকর্তা টেক্সাসের বিচারক লিনা হিডালগো জানান, কমপক্ষে দুটি টর্নেডো বৃহস্পতিবার রাতে এই অঞ্চলে আঘাত হেনেছে।

গত ১৬ মে ঝড়ে হিউস্টন শহরের বিভিন্ন ভবনের জানালার কাচ ভেঙে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। জ্বলছে না সড়কের বাতিও। কর্তৃপক্ষ বলেছে, ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৭৭ কিলোমিটার। বিচারক হিডালগো বলেন, ১৯৮৩ সালে হারিকেন অ্যালিসিয়ার পর এই অঞ্চলে এমন গতিতে আর কোনো ঝড় হয়নি।

১৭ মে হিউস্টনে মৃদু তাপমাত্রা ছিল, তবে আর্দ্রতার সঙ্গে সপ্তাহের শেষে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগের কর্মকর্তারা। ঝড়ের কারণে ওই অঞ্চলে সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৯ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

Posted ১২:৪২ অপরাহ্ণ | শনিবার, ১৮ মে ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.