বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
নিউইয়র্ক সিটি এখন একটি অর্থনৈতিক অগ্রগতির মাঝখানে রয়েছে। চাকরি পাওয়া এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে অতীতের সকল রেকর্ডের পর রেকর্ড ভাঙছে। মাত্র গত সপ্তাহে, সিটিতে বেসরকারি খাতের চাকরির আরেকটি রেকর্ড আমরা সৃষ্টি করেছি। নিউইয়র্ক সিটিতে বেকারত্ব ৪.৮ শতাংশে নেমে এসেছে। নিউইয়র্কের অধিবাসী কৃষ্ণাঙ্গদের বেকারত্ব গত অর্ধ দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসেছে। ২০২২ এর পর কৃষ্ণাঙ্গ বেকারত্ব কমেছে ২৬ শতাংশ।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস তার নিয়মিত মতামত কলামে কথাগুলো বলেছেন। তিনি আরো বলেন, আমাদের অর্থনীতি শক্তিশালী। আমরা আমাদের সাফল্যের উপর ভিত্তি করে সকলের সুযোগ আরো সম্প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি নতুন নতুন চাকুরিতে নিউইয়র্কবাসীদের সম্পৃক্ত করতে। আমরা বসে নেই, আমরা চাকুরিকে মানুষের কাছে নিয়ে যাচ্ছি।
আমরা প্রতি মাসে সিটির পাঁচ বরোতে সরকারি ও বেসরকারী খাতের চাকরির সুযোগ সম্পর্কে জানাতে অনুষ্ঠানের আয়োজন করি। আমরা সম্প্রতি ‘রান দিস টাউন’ শীর্ষক একটি মাল্টি-মিডিয়া বিজ্ঞাপন প্রচারাভিযান শুরু করেছি সিটির অধিবাসীদের কর্মসংস্থানের সুযোগ গ্রহণের জন্য এগিয়ে আসতে এবং সিটিজবের জন্য আবেদন করতে সহায়তা করার জন্য। ঘোষণাটি ‘ঔড়নং ঘণঈ” চালু করার পর কর্মক্ষেত্রে আসার বাধা কমাতে এবং যেসব কমিউনিটিতে বেকারত্ব অধিক তাদের জন্য সার্ভিস পেতে সহায়তা করার উদ্দেশ্যেই আমরা সিটিজুড়ে বহুমুখী প্রচেষ্টায় আত্মনিয়োগ করেছি।
মেয়র অ্যাডামস বলেন, আমাদের তরুণ-তরুণীদের জন্য, বিশেষ করে অশ্বেতাঙ্গ তরুণ-তরুণীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে চাই এবং সেজন্য আমরা ‘সামার রাইজিং,’, ‘সামার ইয়ুথ ক্যাম্প ’ ইত্যাদিন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি; যেসব কর্মসূচির মাধ্যমে আমরা তাদের কর্মস্পৃহায় সাড়া দিচ্ছি। এছাড়া আমাদের‘ গ্রিন ইকোনমি অ্যাকশন প্ল্যান’ পরিবার-ভিত্তিক টেকসই পেশাজীবনের বাস্তব পথ ধরে ভবিষ্যৎ অর্থনীতি গড়ে তুলছে। আমাদের উদ্দেশ্য ‘স্প্রিং জবস স্প্রিন্ট’, যা এখনো চলছে এবং এরপরই আসছে ‘সামার অফ অপরচু্যুনিটি’। তিনি বলেন আগামী সপ্তাহগুলোতে আমরা নতুন কিছু প্রকল্প ঘোষণা করব, যা বর্তমানে এবং ভবিষ্যতে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে। যেমন রেড হুকে ব্রুকলিন মেরিন টার্মিনালের রূপান্তর, এটি সাম্প্রতিক ইতিহাসে সিটির সবচেয়ে বড় রিয়েল এস্টেট উদ্যোগ। রেড হুক নিউইয়র্ক সিটিকে ব্রুকলিন উপকূলে গুরুত্বপূর্ণ ১২০ প্রধান একর জমির উপর একটি আধুনিক সামুদ্র বন্দর নির্মাণের সুযোগ দিয়েছে।
এই বিশাল কর্মযজ্ঞে হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া কুইন্সের উইলেটস পয়েন্টে আমাদের পুনঃউন্নয়নের মতো রেড হুক ওয়াটারফ্রন্ট প্রকল্প বিশ্বের সেরা সিটির জন্য একটি রূপান্তরমূলক নতুন যুগের সূচনা করবে এবং এর সূচনা হবে কর্মসংস্থানের মধ্য দিয়ে। মেয়র বলেন, একটি চাকুরি কেবল বেতন পাওয়া নয়, বরং তার চেয়েও বেশি। ভাল চাকরির অর্থ হচ্ছে আমাদের কমিউনিটিতে অর্থের প্রবাহ এবং কমিউনিটিতে অর্থ ফিরিয়ে দেওয়া। কর্মজীবীরাই শক্তিশালী পরিবার এবং প্রাণবন্ত নেইবারহুডের ভিত্তি।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh