রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

৮০ ভাগ আমেরিকানের কাছে ফাস্টফুড এখন বিলাসিতা

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০৩ জুন ২০২৪

৮০ ভাগ আমেরিকানের কাছে ফাস্টফুড এখন বিলাসিতা

ছবি : সংগৃহীত

আমেরিকাকে বলা হয় ফাস্টফুডের দেশ। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে সেই আমেরিকানদের কাছে ফাস্টফুড এখন বিলাসী পণ্য। নতুন এক জরিপে দেখা গেছে, দেশটির ৮০ ভাগ মানুষ এখন ফাস্টফুডকে বিলাসী পণ্য মনে করছেন। শুধু তাই নয়, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে আমেরিকানরা এখন বাইরের খাবার কম খাচ্ছেন। এ অবস্থায় ফাস্টফুড রেস্তোরাঁগুলো মারাত্মক ক্রেতা সংকটে পড়েছে।

সম্প্রতি ল্যান্ডিং ট্রি নামে একটি মার্কেট প্লেস এ সংক্রান্ত জরিপটি পরিচালনা করেছিল। জরিপে ফাস্টফুড নিয়ে অন্তত ২ হাজার প্রাপ্ত বয়স্ক আমেরিকানের মতামত যাচাই করেছিল সংস্থাটি। জরিপে অংশগ্রহণকারীদের ফাস্টফুড কেনাকাটার অভ্যাস নিয়েও প্রশ্ন করা হয়েছিল।

জরিপে দেখা গেছে—তিন চতুর্থাংশ আমেরিকান সপ্তাহে অন্তত একবার ফাস্টফুড খেলেও অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত ৬২ শতাংশ জানিয়েছেন, দাম বেড়ে যাওয়ায় তাঁরা এখন বাইরের খাবার কম খাচ্ছেন। আর গত ৬ মাসে রেস্তোরাঁগুলোর মেন্যুতে বাড়তি মূল্য দেখে অবাক হয়েছেন অন্তত ৬৫ ভাগ অংশগ্রহণকারী। প্রায় ৮০ ভাগই মত দিয়েছেন, দাম বেড়ে যাওয়ার কারণে ফাস্টফুড এখন বিলাসিতার পর্যায়ে পড়ে।

অংশগ্রহণকারীদের মধ্যে ৬৭ শতাংশ আমেরিকান মনে করেন, ফাস্টফুডের মূল্য বাড়িতে তৈরি খাবারের চেয়েও কম হওয়া উচিত। ৫৬ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, তারা এখন বাড়িতেই সহজ এবং সস্তা খাবার তৈরি করছেন।

এ বিষয়ে দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি এখন অনেক আমেরিকানের নাগালের বাইরে। এর ফলে আর্থিকভাবে লড়াই করছে এমন আমেরিকানরাই শুধু নয়, বছরে ১ লাখ ডলার বা তার চেয়ে বেশি আয় করা আমেরিকানদের ৫২ শতাংশ বলেছেন, তারা ফাস্টফুড কম খাচ্ছেন। আর সামগ্রিকভাবে ৬২ শতাংশ জানিয়েছেন যে, তারা ফাস্টফুড খাওয়া কমিয়ে দিয়েছেন।

এ ধরনের পরিস্থিতির কারণে আমেরিকার ফাস্টফুড শিল্পে সামগ্রিকভাবে গ্রাহক কমে গেছে। ফক্স বিজনেসের তথ্যমতে, ম্যাকডোনাল্ডসের সিইও ক্রিস কেম্পজিনস্কি গত এপ্রিলে বিষয়টির ইঙ্গিত দিয়েছিলেন। বিশ্লেষকদের কাছে তিনি বলেছিলেন, ‘প্রায় সবগুলো বড় বাজারে এই শিল্পের গতি ধীর হয়ে যাচ্ছে। আমরা জানি, আমাদের গ্রাহকেরা এখন আগের চেয়েও কম মূল্যের খাবার খুঁজছেন।’

চলমান পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে ম্যাকডোনাল্ডস চলতি মাসেই ৫ ডলার মূল্যের একটি নতুন খাবারের ঘোষণা দিয়েছে। অন্যদিকে ওয়েন্ডিস নামে আরেকটি ফাস্টফুড কোম্পানি মাত্র ৩ ডলারে একটি চুক্তিভিত্তিক প্রাতরাশের নিশ্চয়তা দিয়ে গ্রাহক ফিরিয়ে আনার চেষ্টা করেছে।

এদিকে সিএফকে রেস্তোরাঁর সাবেক সিইও অ্যান্ডি পুজদার মঙ্গলবার ফক্স বিজনেসের কাছে ভবিষ্যদ্বাণী করেছেন, চলমান পরিস্থিতি মাঝারি মানের রেস্তোরাঁগুলোকে অদৃশ্য করে দেবে।

Posted ১০:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.