বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
পশু কোরবানির পূর্ব প্রস্তুতির মুহূর্ত। ছবি : সংগৃহীত
কক্সবাজারের রামুতে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথিতে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ১৭ জুন (সোমবার) ঈদুল আজহার দিন রামু উপজেলা ঈদগড় ইউনিয়ন ৮নং ওয়ার্ডের কোদালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রবাসী আব্দুল কাদির (৪৫) ওই এলাকার মৃত রামাদান করিমের ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।
ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো জানান, ঈদের জামাত শেষে গ্রামে গরু জবাই করার সময় হঠাৎ গরুটি আব্দুল কাদিরে বুকে লাথি মারে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। আাত্মীয়রা তাকে দ্রুত ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল কাদিরের স্ত্রীসহ দুই ছেলে, পাঁচ মেয়ে রয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। রামু থানার তদন্ত কর্মকর্তা ঈমন চৌধুরী জানান, সংগঠিত গঠনায় কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টির ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh