রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিরাপদ ও পরিচ্ছন্ন রাস্তার জন্য কাজ করছি : মেয়র অ্যাডামস

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

নিরাপদ ও পরিচ্ছন্ন রাস্তার জন্য কাজ করছি : মেয়র অ্যাডামস

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। ছবি : সংগৃহীত

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন, গত সপ্তাহে আমারা আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন করেছি। দিবসটি আমাদের সিটিতে আমেরিকান স্বপ্নকে বাস্তবায়িত করার প্রতিশ্রুতির প্রতিফলন ঘটানোর সুযোগ নিয়ে আসে। আমরা আমাদের দুটি মৌলিক প্রতিশ্রুতি সম্পর্কে অত্যন্ত সচেত থেকে নিউইয়র্কবাসীর আমেরিকান স্বপ্ন বাস্তবায়নের লক্ষে অবিচল রয়েছি এবং সে দুটি মৌলিক প্রতিশ্রুতি হচ্ছে সিটির বাসিন্দাদের নিরাপত্তা এবং সিটির বাসযোগ্যতা। নিউইয়র্কের প্রত্যেক বাসিন্দা তাদের সিটিকে নিরাপদ দেখতে চায় এবং কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উন্নত জীবনযাত্রায় কাটাতে চায়।

তিনি বলেন, আমি একথা বলতে পেরে গর্ব বোধ করছি যে, যুক্তরাষ্ট্রের বড় বড় সিটিগুলোর মধ্যে নিউইয়র্ক সবচেয়ে নিরাপদ সিটি এবং প্রতিদিন তা আরও নিরাপদ হতে চলেছে। আমাদের প্রশাসনের সফল জননিরাপত্তা কৌশলের ফলাফল আমরা পাচ্ছি। গত ছয় মাসে নিউইয়র্ক সিটিতে অপরাধ হ্রাস পেয়েছে। সামগ্রিক অপরাধ ক্রমাগত নিম্নগামী এবং বছরের পর বছর এই হার কমছে। হত্যার মতো অপরাধ কমেছে এবং বড় ধরনের চুরি-ডাকাতির ঘটনাও অনেক হ্রাস পেয়েছে। অপরাধীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনাও কমেছে।

মেয়র আরো বলেন, আমাদের গণপরিবহন আমাদের সিটির প্রাণ। সেজন্য নিউইয়র্কবাসীদের বৃহত্তর স্বাথে সাবওয়ে নিরাপদ রাখা সিটির সহজ জীবনযাত্রা মূল চাবিকাঠি। সাবওয়েকে আরো নিরাপদ করতে আমরা গত ফেব্রুয়ারি মাসে সাবওয়েতে ১,০০০ এর বেশি অতিরিক্ত পুলিশ অফিসার নিয়োগ করেছি। ক্যামেরা এবং ডাটা চালিত অফিসার মোতায়েন করাসহ আমরা অতিরিক্ত প্রযুক্তি চালু করেছি। এর ফলে ট্রানজিট অপরাধ গত ১৪ বছরের মধ্যে সবচেয়ে কম পর্যায়ে রয়েছে। আমরা জানি, জননিরাপত্তার উন্নতির জন্য কমিউনিটির ভূমিকা কত গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা অপরাধ হ্রাস করার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের উপায় অন্বেষণে সিটিজুড়ে আমাদের অংশীদারদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, গত সপ্তাহে, আমরা মিডটাউন ম্যানহাটনে পঞ্চম মানের জীবন উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছি। এই কেন্দ্রগুলো ছোটখাট চুরি, নেশাদ্রব্যের ব্যবহার, মানসিক স্বাস্থ্য সংকট, লাইসেন্সবিহীন গাঁজার দোকান বন্ধ করার ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। এ ধরনের কেন্দ্র আইন প্রয়োগকারী, নির্বাচিত কর্মকর্তা এবং কমিউনিটি সদস্য ও ব্যবসায়ী নেতাদের মিলিত হয়ে মতামত ব্যক্ত করা এবং সিদ্ধান্তে উপনীত হওয়ার সুযোগ দেয়। তিনি বলেন, সিটিজুড়ে একইভাবে এ ধরনের কাজ করা হচ্ছে, যা আমাদের আশপাশের এলাকাগুলোকে আরও নিরাপদ এবং আমাদের রাস্তাগুলোকে আরও পরিষ্কার করে তুলছে। আমাদের প্রশাসন তাদের কাজকে সমর্থন করতে এবং পরিষ্কার রাস্তা পরিচ্ছন্ন রাখা ও ইঁদুরের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইঁদুর দমন ও রাস্তা পরিচ্ছন্ন রাখার জন্য আমরা চলতি সপ্তাহে ‘ট্র্যাশ বিপ্লব’ এর ঘোষণা দিয়েছি।

ট্র্যাশ যাতে সহজে অপসারণ করা যায়, সেজন্য আগামী ১২ নভেম্বর থেকে এক থেকে নয়টি আবাসিক অ্যাপার্টমেন্ট রয়েছে, এমন বিল্ডিংয়ের সামনে চাকাযুক্ত ট্র্যাশ বিন রাখার প্রয়োজন পড়বে। এই বিনগুলোর মূল্য যাতে ভবন মালিকদের জন্য বাধা হয়ে না দাঁড়ায় সেজন আমরাই অনুরূপ বিন তৈরি করেছি। এগুলো উচ্চমান সম্পন্ন এবং সুলভ। সাধারণভাবে যে আকারের বিন ব্যবহৃত হয়, অনুরুপ আকারের একটি বিনের মূল্য ৫০ ডলারের কম, যা স্টোরে একই ধরনের বিনের মূল্যের চেয়ে তিন গুণ কম। গত অর্ধ শতাব্দী ধরে নিউইয়র্ক সিটির সবচেয়ে মূল্যবান ও সীমিত সম্পদ, অর্থ্যাৎ আমাদের পাবলিক স্পেস প্রতি বছর ১৪ বিলিয়ন পাউন্ড দুর্গন্ধযুক্ত, কালো ট্র্যাশ ব্যাগের দখলে চলে গেছে। আমরা এর পরিবর্তন করছি। আমরা এ পরিস্থিতির উন্নতি করতে পরিকল্পনা গ্রহণ করেছি। তিনি আরও জানান, ‘ট্র্যাশ বিপ্লবের’ অংশ হিসাবে আমরা আবাসিক ও বাণিজ্যিক বর্জ্যের জন্য সময় পরিবর্তন করেছি। সেজন্য এখন আবর্জনা আমাদের রাস্তায় ঘন্টার পর ঘন্টা জড়ো থাকে না। আমরা নির্ধারিত সময়ের আগে গারবেজ ট্রাকের একটি একেবারে নতুন মডেল ডিজাইন করেছি।

Posted ১২:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.