রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ : যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ : যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

সরকা‌রি চাক‌রি‌তে কোটা সংস্কা‌রের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা শার্লট, কেন্ট স্টেট ইউনিভার্সিটি, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব অ্যালাবামা বার্মিংহাম, ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব আইওয়াসহ বিভিন্ন ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়।

এসব বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনের ব্যানারে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষার্থী ও গবেষকরা।

ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা শার্লটের মানবন্ধনে একুশ বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে কোটা প্রথার সমালোচনা করে দাবি করা হয়, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

Posted ১১:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.