রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির অভিষেক সম্পন্ন

বাংলাদেশ অনলাইন   |   শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির অভিষেক সম্পন্ন

ছবি : সংগৃহীত

গত ৩ জুলাই বুধবার ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইন্ক এর ২০২৪-২০২৬ এর নব-নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উডসাইড গুলশান টেরেসে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সদস্য এবং বিপুল সংখ্যক প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসী ও নিউইয়র্ক এর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদায়ী সভাপতি মোহাম্মদ শাহ মোয়াজ্জেম এর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠনের প্রথম পর্বটি পরিচালনা করেন নির্বাচন কমিশনার ও আহ্বায়ক কমিটির প্রধান সমন্বয়কারী প্রফেসর নোয়াবমিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটির প্রধান উপদেষ্টা সাবেক সাংসদ সহিদুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, ল. অফিস অফ সারডিজ এন্ড রিরেজ এর প্যারালিগ্যাল এটর্নী মোহম্মদ আলী, উপদেষ্টা হাজী মো: আবু মুসা খান, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি অব ইউএসএ ইন্ক’র সাবেক সভাপতি সেলিম পাঠান, আব্দুল হাকিম ও এইচ.এম ইকবাল, বিশিষ্ট লেখক ও এক্টিভিস্ট রাজু আহমেদ মোবারক, কসবা উপজেলার সাবেক সভাপতি এমদাদুল হক ও বর্তমান সভাপতি মো: ফরহাদ উদ্দিন এবং বাংলা মোবাইল এন্ড ট্রাভেল ট্যুর এর সত্ত্বাধিকারী বেলায়েত হোসেন বেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ সোহাগ মিয়া। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক আইয়ুব চৌধুরী হারুন শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো: রহিজউদ্দিন। বিদায়ী সভাপতি মোহাম্মদ শাহ মোয়াজ্জেম তাঁর কার্যকরী কমিটির সময়কাল (২০১৮-২০২৩) কমিউনিটির সেবামূলক কার্যক্রম ও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের এবং কমিউনিটিরআয়-ব্যয়ের বিশদ আলোচনা করেন। মোহাম্মদ শাহ মোয়াজ্জেম সভাপতি থাকাকালীন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির নামে একশটি কবর ক্রয় করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান অতিথি কনসাল জেনারেল মো: নাজমুল হুদা তার বক্তব্যে নব-নির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা সাবেক সাংসদ সহিদুর রহমান, ফখরুল আলম উপদেষ্টা হাজী মো:আবু মুসা খাঁন, মোহাম্মদ আলী, সোসাইটির সাবেক সভাপতি এইচ.এম. ইকবাল, রাজু আহমেদ মোবারক, মো: ফরহাদ উদ্দিন, শফিকুর রহমান রিপনসহ অন্যান্য অতিথি। দ্বিতীয় পর্বে ছিল নতুন কমিটির অভিষেক। নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন আহ্বায়ক আইয়ুব চৌধুরী হারুন। তাদের ফুল দিয়ে বরণ করেন সদস্য সচিব মো: রহিজউদ্দিন এবং নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান সমন্বয়কারী প্রফেসর নোয়াব মিয়া। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসের বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

 

Posted ১২:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.