বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪
নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের শিক্ষার্থীরা গণপরিবহন ব্যবহারে আগের চেয়েও সুবিধা লাভ করবে বলে নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে। এই সুবিধার আওতায় তারা আগামী সেপ্টেম্বর মাস থেকে পুরো ক্যালেন্ডার ইয়ারের জন্য দিনে ২৪ ঘন্টার জন্য ব্যবহারযোগ্য নতুন ‘ওমনি’ ট্রানজিট কার্ড পাবে। গত বৃহস্পতিবার সিটির এক ঘোষণায় জানা গেছে যে, সিটির পাবলিক স্কুলের ছাত্ররা এখন যে মেট্টোকার্ড ব্যবহার করে সেটি দিয়ে তারা স্কুল দিবসগুলো দৈনিক মাত্র তিনবার গণপরিবহন ব্যবহার করতে পারতো সকাল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এবং প্রতিটি মেট্টোকার্ড বৈধ থাকতো কেবল এক সেমিস্টারের জন্য। কিন্তু নতুন নিয়মে তারা তারা দিনে চারটি করে রাইড পাবে নতুন কার্ড ব্যবহার করে এবং এটি পুরো বছরের জন্য বৈধ থাকবে।
শুধু তাই নয়, নতুন কার্ডে তারা উইকএন্ড, ছুটির দিন এবং সামারের ছুটির সময়েও গণপরিবহন ব্যবহার ক্রতে পারবে। মেট্টোপলিটান ট্রানজিট অথরিটির (এমটিএ) চিফ এক্সিকিউটিভ এজ্যানো লিবার ক সাংবাদিক সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা দেন। এটি আসলে পুরো মেট্টোকার্ডের পরিবর্তে ‘ওমনি ট্রানজিট কার্ড’ হবে। ছাত্রদের জন্য হ্রাসকৃত মূল্যে মেট্টোকার্ড চালু হয়েছিল ১৯৯৭ সালে।
সিটির ডিজিটাল ট্যাপ-এন্ড-গো সিস্টেমের আওতায় সকল গণপবিহন যাত্রীর জন্য মেট্রোকার্ড ব্যবহার পদ্ধতির পরিবর্তে নতুন শহরটি ঙগঘণ পদ্ধতি চালুর যে উদ্যোগ বাস্তবায়ন করছে, তারই আওতায় ছাত্রদের জন্য ‘ওমনি’ কার্ড চালু করা হয়েছে। বিশেষ করে সিটির সাবওয়ে ব্যবহারের ব্যয় বেড়ে যাওয়ায় নতুন পদ্ধতি যেকোনো যাত্রীর জন্য সাশ্রয়ী হবে। সিটি মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ‘ওমনি’ কার্ড সিটিজুড়ে সকল পরিবারের জন্য পরিবর্তন বয়ে আনবে, বিশেষ করে শ্রমজীবী পরিবারগুলোর জন্য, সিটি যাদের স্বল্প সামর্থ্যের কারণে কিছুটা সহায়তা করতে আগ্রহী। ছাত্ররা নতুন সাদা ওসবুজ রঙের কার্ড সাবওয়ে টার্নস্টাইল এবং সিটি বাসে ইলেকট্রনিক ট্যাপ করেই ব্যবহার করতে পারবে।
Posted ৩:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh