শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিউইয়র্ক মহানগর দক্ষিণ শাখার

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিউইয়র্ক মহানগর দক্ষিণ শাখার

গত ১ সেপ্টেম্বর ১ রোববার নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে দোয়া মাহফিল ও ত্রাণ তহবিল সংগ্রহ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

অনুষ্ঠান পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম এবং অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব গিয়াস আহমেদ, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুঁইয়া, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা।

অনুষ্ঠানের শুরুতেই মাওলানা সাদেক সাহেব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া পরিচালনায় ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের, বন্যার্তদের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সুন্দর বাংলাদেশ কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন নাসির, নাসির উদ্দিন, শাহাদাত হোসেন রাজু, কামাল উদ্দিন দিপু, অ্যাডভোকেট রেজবুল কবির, জোহরা বেগম, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ। সাবেক সদস্য গোলাম এন হায়দার মুকুট, কামাল হোসেন হাওলাদার, আব্বাস উদ্দিন, জামাল হোসেন, ফারদিন রনি, মোঃ মহসিন, মোঃ হাসান আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, মোঃ লিয়াকত হোসেন, অহিদুজ্জামান নিলু, মোঃ রাকিব হোসেন, সুলতান মাহমুদ সিদ্দিকী,গোলাম মাহমুদ, জসিম উদ্দিন, মোঃ নুরে আলম চৌধুরী, কাজী কাজী মতিয়ার রহমান, এস এম ফেরদৌস, জামশেদ উদ্দিন হৃদয়, মোঃ রুবেল গাজী,হুমায়ুন কবির, মহসিন আহমেদ, মোঃ তোফাজ্জল রহমান, মোঃ ওবায়দুল হক,মোঃ জাহাঙ্গীর হোসেন, আতিক মুন্সী,বাবুল শিকদার, মোঃ সোহেল, মাজহারুল ইসলাম মিরন, মোঃ সালেহ উদ্দিন, মোঃ নাজমুল, কাজী মতিয়ার রহমান, তপন চৌধুরীসহ আরো অনেকে।

বক্তব্য রাখেন হাবিবুর রহমান সেলিম রেজা, জনাব গিয়াস আহমেদ, জসিম উদ্দিন ভুঁইয়া, মোহাম্মদ বদিউল আলম, মোহাম্মদ সোহরাব হোসেন, মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন, আলমগীর হোসেন মৃধা। প্রধান অতিথি তার বক্তব্যে ঐক্যবদ্ধ বাংলাদেশের গুরুত্ব আরোপ এবং যুক্তরাষ্ট্র থেকে একজন উপদেষ্টা নিয়োগের জোড় দাবী জানান। সভাপতি তার বক্তব্যে বিএনপির সমৃদ্ধি কামনা করেন এবং বলেন আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে যাতে স্বৈরাচারের দোসররা প্রতি বিপ্লব না ঘটাতে পারে। সর্বশেষ ভোজন পর্বের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

Posted ১১:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.