রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পুতিন তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে : ট্রাম্পকে কমলা

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

পুতিন তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে : ট্রাম্পকে কমলা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ টিভি বিতর্কে অংশ নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় দুজনের মধ্যে বিতর্ক শুরু হয়।

মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ এ বিতর্কের আয়োজন করে। তবেএবিসি নিউজ ছাড়াও বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করছে। বিতর্কের শুরুতে একে ওপরের সঙ্গে হাত মেলান ট্রাম্প ও হ্যারিস।

বির্তকের এক পর্যায় ইউক্রেন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস একে-অন্যকে বাক্যবাণে জর্জরিত করেন। ইউক্রেন নীতি নিয়ে ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করলে পাল্টা আঘাত করেন কমলা। বলেন, ‘পুতিন তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে।’

ইউক্রেন ইস্যু নিয়ে ট্রাম্প বাইডেনের সমালোচনা করলে কমলা বলেন, ‘তুমি বাইডেনের বিরুদ্ধে লড়াই করছো না। তুমি আমার বিরুদ্ধে লড়াই করছো।’

ইউক্রেনের প্রশ্নে তিনি বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে।’

ট্রাম্পকে উদ্দেশ করে কমলা বলেন, ‘তিনি প্রেসিডেন্ট না হওয়ায় ন্যাটো মিত্ররা কৃতজ্ঞ। অন্যথায় পুতিন কিয়েভে বসে ইউরোপের বাকি অংশের দিকে চোখ দিতেন। পুতিন একজন স্বৈরশাসক যিনি তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে।’

এসবের জবাবে কমলাকে ইতিহাসের সবচেয়ে বাজে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেন ট্রাম্প। তার দাবি, রুশ আক্রমণের আগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা করে যুদ্ধ ঠেকাতে তিনি ব্যর্থ হয়েছেন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থীর এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

Posted ১:০৪ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.