বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১০ নভেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাকর গ্র্যামি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১১টি শাখায় মনোনয়ন পেয়ে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের পপ তারকা বিয়ন্সে। এই নিয়ে গ্র্যামিতে বিয়ন্সের মনোননয় সংখ্যা দাঁড়াল ৯৯-এ, এই সংখ্যা আর কোনো শিল্পীর নেই। বিবিসি জানায়, এর আগে এই গায়িকার স্বামী জে-জেডের গ্র্যামিতে সর্বোচ্চ মনোনয়ন ছিল ৮৮টি।
আগামী বছরের ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর বসতে চলেছে। এবারের আসরে সাতটি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ, চার্লি এক্সসিএক্স, কেন্ড্রিক লামার ও পোস্ট ম্যালোন। আর টেলর সুইফট, সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোয়ান মনোনয়ন পেয়েছেন ছয়টি করে।
এর আগে প্রয়াত সংগীত পরিচালক জর্জ সলতি ৩১ বার গ্র্যামি পুরস্কার পাওয়ার সুবাদে প্রায় দুই দশক ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। তাকে পেছনে ফেলে সামনে এগিয়ে আসেন বিয়ন্সে। চলতি বছর গ্র্যামিতে বিয়ন্সের মূল প্রতিযোগিতা হবে গায়িকা টেলর সুইফটের সঙ্গে বলে ধারণা করা হচ্ছে। সুইফট এ পর্যন্ত গ্র্যামিতে সেরা অ্যালবামের পুরস্কার জিতেছেন চারবার।
এ ছাড়া ‘ইরাস ট্যুর’ নিয়ে গানের সফরে বের হয়ে গত কয়েক মাস ধরে বিশ্বের যে দেশেই সুইফট গেছেন, দর্শকদের একটি সফল কনসার্ট উপহার দিয়েছেন।
Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh