শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিয়ের মঞ্চে মেহজাবীনের অশ্রুসিক্ত চোখ

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বিয়ের মঞ্চে মেহজাবীনের অশ্রুসিক্ত চোখ

রাজীবকে জড়িয়ে ধরে চোখের জল আর ধরে রাখতে পারেননি মেহজাবীন। ছবি : সংগৃহীত

গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্‌দ সম্পন্ন হয় মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন করেছেন তারা। সেখান থেকে একটি ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরে চোখের জল আর ধরে রাখতে পারেননি মেহজাবীন। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, মেহজাবীনের পরনে সাদা লেহেঙ্গা ও আদনানের পরনে খয়েরি শেরওয়ানি। বিয়ের মঞ্চে তাদের দুজনের উজ্জ্বল উপস্থিতি। এ সময় তাদের সামনে অতিথিরাও উপস্থিত। আশেপাশে সাদা ও গোলাপি ফুলে সেজে উঠেছে ওয়েডিং থিম।

এ সময় মঞ্চে দাঁড়িয়ে মেহজাবীন ও রাজীব। দুজনে একে অপরের হাত ধরে অতিথিদের সঙ্গে হাসি বিনিময় করলেন এই তারকা যুগল। সঙ্গে অতিথি-দর্শকেরাও খুব উচ্ছ্বসিত! তাদের বিশেষ এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সকলের হাতে হাতে ফোন। এমন সময় রাজীবকে কাছে টেনে গাল ছুঁয়ে দেন মেহজাবীন। এরপর মেহজাবীনের দুটি হাত শক্ত করেই ধরেন রাজীব। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন তারা।

দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরার সঙ্গে প্রচণ্ড আপ্লুত হয়ে পড়েন মেহজাবীন। এক পর্যায়ে মুখ চেপে কান্না শুরু করে দেন মেহজাবীন! অনেক চেষ্টা করেও যেন সেই আবেগ ধরে রাখতে পারছিলেন না অভিনেত্রী। এ সময়ই রাজীব হাসি দিয়ে মেহজাবীনের গালে আদুরে স্পর্শ করলেন, মুছে দিলেন তার অশ্রুসিক্ত চোখ, আর সঙ্গে সঙ্গেই সে সময় হেসে দিলেন মেহজাবীনও।

মেহজাবীন-রাজীবের এমন মুহূর্ত দেখে তাদের অতিথিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। আর ভিডিওটি ভাইরাল হতে আপ্লুত হয়ে পড়েন নেটিজেনরাও। এক নেটিজেন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘কি মিষ্টি জুটি! অভিনন্দন মেহু ও রাজীব।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক বিয়ের ছবি পোস্ট করেন মেহজাবীন। সেই ছবি দেখে তাদের অনুরাগীরা ও শোবিজ অঙ্গনের তারকারা নতুন এই দম্পতিকে শুভেচ্ছা জানাতে থাকেন। বাংলাদেশের ছোট-বড় পর্দার তারকারাসহ ওপার বাংলার তারকারাও মেহজাবীনকে শুভকামনা জানান।

Posted ৯:১৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.