বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
ছবি : সংগৃহীত
জর্জ ফ্লয়েড হত্যার পাঁচ বছর পূর্তি দিবস ছিল ২৬ মে (রোববার)। নানা আয়োজনে তাঁকে স্মরণ করা হচ্ছে। ২০২০ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিস শহরে জাল নোট ব্যবহারের অভিযোগে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে আটক করে পুলিশ। এরপর ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে হাঁটু দিয়ে গলা চিপে হত্যা করে এক শ্বেতাঙ্গ পুলিশ। কাতরাতে কাতরাতে জর্জ ফ্লয়েড মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনার পরপরই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। বর্ণবাদ, পুলিশি সহিংসতা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এক জোরালো বার্তা পৌঁছায় আমেরিকান সমাজে। হত্যার দায়ে শ্বেতাঙ্গ পুলিশ চৌভিনের ২২ বছর কারাদণ্ড হয়। তখন ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায়।
মিনিয়াপোলিসের যে সড়ক মোড়ে ফ্লয়েডের জীবনের শেষ মুহূর্তগুলো ক্যামেরায় ধরা পড়ে, সেটিকে এখন ‘জর্জ ফ্লয়েড স্কয়ার’ নামে ডাকা হয়। সেখানে আয়োজন করা হয়েছে স্মরণ অনুষ্ঠানের। স্থানটিকে ঘিরে থাকা আবাসিক এলাকাটিতে এখন রয়েছে নানা ধরনের প্রতিবাদী শিল্পকর্ম, যার মধ্যে রয়েছে বেগুনি রঙের একটি দেয়ালচিত্র, তাতে লেখা, ‘তুমি দুনিয়াকে বদলে দিয়েছ, জর্জ ফ্লয়েড’। যে স্থানটিতে ফ্লয়েড মৃত্যুর ভিডিও ধারণ করা হয়েছিল গত শুক্রবার দুপুরে, সেখানে পরিবারের সদস্যসহ বেশ কিছু লোক এক স্মরণ অনুষ্ঠানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করেন।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh