বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
ছবি : সংগৃহীত
গত ২৭ মে মঙ্গলবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ আগামী ৬ জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। ৫ জুন পবিত্র হজ পালিত হবে।
সাধারণত চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৬ জুন শুক্রবার উত্তর আমেরিকায়ও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সে হিসাবে ঈদ উদযাপনের যাবতীয় প্রস্তুতি চলছে। বিভিন্ন মসজিদে নামাজের সময়সূচি ইতোমধ্যে নির্ধারিত হয়েছে।
এদিকে বাংলাদেশে ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হবে। বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়
Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh