শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর২’-এর গভর্নর আসেফ বারী টুটুলের বিজয় সংবর্ধনা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর২’-এর গভর্নর আসেফ বারী টুটুলের বিজয় সংবর্ধনা

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী আসেফ বারী টুটুল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ২০-আর২’-এর ২০২৫-২০২৬ সালের জন্য ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হয়ে ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছেন। গত ২২ মে বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের ‘বারী টাওয়ারে’ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিজয় কেবল আসেফ বারী টুটুলের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য এক বিশাল প্রাপ্তি এবং আন্তর্জাতিক সেবা সংগঠনের মঞ্চে তাদের ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন।

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের মত একটি বিশ্বব্যাপী সুপরিচিত সেবা সংগঠনের ডিস্ট্রিক্ট গভর্নর পদে একজন বাংলাদেশি আমেরিকানের নির্বাচিত হওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে, বাংলাদেশি কমিউনিটি শুধু আমেরিকায় তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানই সুদৃঢ় করছে না, বরং মূলধারার সেবা ও নেতৃত্বের জগতেও তাদের অবদান রাখছে।

আসেফ বারী টুটুলের এই নির্বাচন নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২০-আর২’-এর প্রায় ২০০ ক্লাবের কয়েক হাজার লায়ন সদস্যের আস্থা ও সমর্থনের প্রতীক। এই ডিস্ট্রিক্টটি নিউইয়র্ক সিটির ব্রঙ্কস, কুইন্স ও ম্যানহাটনের পাশাপাশি লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টির অন্তর্ভুক্ত।

বিজয় পার্টিতে উপচে পড়া ভিড় ছিল কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, লায়ন্স নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের। বারী গ্রুপের চেয়ারম্যান লায়ন মুনমুন হাসিনা বারী, তাঁদের তিন সন্তান মাহি বারী, আদি বারী ও সাবা বারী উপস্থিত সকলকে স্বাগত জানান। নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি (ইলেক্ট) ডিস্ট্রিক্ট ২০ আর২ আহসান হাবিবের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্নর আসেফ বারী টুটুলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর মাদাদি সাই ও আমাদো সাই, লায়ন্স ডিস্ট্রিক্ট ২০ আর২’-এর নির্বাচিত প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নিনা স্মিথ (ইলেক্ট), নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মতিউর রহমান ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদ, বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট লায়ন আতাউর রহমান সেলিম ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আতোয়ারুল আলম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা নুর ইসলাম বর্ষণ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল পাশা, অর্থকণ্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের সম্পাদক এনামুল হক এনাম, বাটারফ্লাই সিনিয়র ডে কেয়ারের ডাইরেক্টর জাবের চৌধুরী, ব্যবসায়ী আনেয়ারুল হক, জেবিবিএর প্রেসিডেন্ট ও বাংলাদেশ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াস আহমেদ, জেবিবিএর সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান, এখন সময় ও এমসি টিভির কর্ণধার শামসুল কাজি, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, ঠিকানা পত্রিকার আবির আলমগির, আইবিটিভির সাংবাদকর্মী সৌরভ ইমাম, ইউএস বিডি অনলাইনের স্বত্বাধিকারী মো. শাখাওয়াত হোসেন সেলিম, ফটো সাংবাদিক তুষার, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট রকি আলিয়ান ও ক্লাব সেক্রেটারী লায়ন এএফএম রাসেল, এম্পায়ার হোম কেয়ার এর লায়ন নুরুল আজিম, লায়ন এমএস আলম, লায়ন রুহুল আমিন, লায়ন হাসান জিলানী, লায়ন এফইএমডি রকি, লায়ন রুহুল আমিন, লায়ন হাবিব, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি আবদুন নুর বারো ভূঁইয়া, বগুড়া সমিতির সভাপতি লায়ন মহব্বত আকন্দ, লায়ন্স ক্লাবের সহ সভাপতি লায়ন মশিউর রহমান, ব্যবসায়ী শেখ নোমান পলাশ, রুপসী বাংলা টিভির শাহ জে চৌধুরী, জালালাবাদ এসাসিয়েশানের ময়নুজ্জামান চৌধুরী, জমজম ট্রাভেলসের কর্ণধার তৌহিদুল ইসলাম মুন্না, সমাজ সেবক আহসান হাবিব।

অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন ব্রঙ্কস লায়ন ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সাইফুল ইসলাম। আসেফ বারী টুটুল উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বিশেষ করে লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর২’-এর সদস্য ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের সহযোগিতা ছাড়া এই পদে নির্বাচিত হওয়া সম্ভব ছিল না।

তিনি বলেন, ‘এই দায়িত্ব শুধু সম্মানের নয়, বরং এটি আমার জন্য একটি প্রতিশ্রুতি, মানবসেবায় নিজেকে আরও বেশি নিবেদিত করার।’

আসেফ বারী লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী মানবসেবামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর২’-এর সিনিয়র নেতৃবৃন্দ ও বক্তারা আসেফ বারী টুটুলকে অভিনন্দন জানান এবং তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অলাভজনক সেবামূলক সংস্থা, যা ১০০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের ১৯৫টিরও বেশি দেশ ও ভৌগোলিক অঞ্চলে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এর সদস্যরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, ক্ষুধা নিবারণ, যুব উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আসেফ বারী টুটুলের নেতৃত্বে নিউইয়র্কের ডিস্ট্রিক্ট ২০-আর২’-এর লায়ন্স ক্লাবগুলি আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Posted ১১:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.