শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মাদক সেবনের বিষয়ে মুখ খুললেন ইলন মাস্ক

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০১ জুন ২০২৫

মাদক সেবনের বিষয়ে মুখ খুললেন ইলন মাস্ক

ছবি : সংগৃহীত

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচনী প্রচারণার সময় ইলন মাস্ক ব্যাপকভাবে কেটামিন এবং অন্যান্য ওষুধ ব্যবহার করেছিলেন বলে মার্কিন গণমাধ্যমে সম্প্রতি খবর প্রকাশ হয়। এরপর বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন শীর্ষ এই ধনকুবের। এমন পরিস্থিতিতে জবাব দিয়েছেন তিনি। মাস্ক বলেছেন, ‘আমি কখনো মাদক সেবন করিনি। এটা আমার বিরুদ্ধে নিছক মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।’ নিউইয়র্ক টাইমস শুক্রবার জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলিয়নিয়ার উপদেষ্টা এত বেশি কেটামিন (শক্তিশালী চেতনানাশক) ব্যবহার করেছিলেন যে, তার মূত্রাশয়ের সমস্যা দেখা দিয়েছিল।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এক্সট্যাসি এবং মাশরুম গ্রহণ করেছিলেন এবং ভ্রমণের সময় একটি বড়ির বাক্স সব সময় সাথে রাখতেন। তবে জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান থাকাকালীন সময়ে মাস্ক মাদক গ্রহণ করেছিলেন কি-না তা জানা যায়নি।

এই অভিযোগের প্রেক্ষিতে শনিবার এক্সে এক পোস্টে মাস্ক বলেছেন, ‘স্পষ্ট করে বলতে গেলে আমি কখনো মাদক সেবন করিনি। নিউইয়র্ক টাইমস আমার বিরুদ্ধে মিথ্যা কথা লিখেছে।’

তিনি আরও বলেন, ‘কয়েক বছর আগে ‘প্রেসক্রিপশন’ ব্যবহার করে আমি কেটামিন কেনার চেষ্টা করেছিলাম। যদিও কেটামিন মানসিক স্বস্তির জন্য সাহায্য করে, কিন্তু এরপর থেকে এটি আমি গ্রহণ করিনি। সুতরাং আমার বিরুদ্ধে যে গুজব রটানো হয়েছে, এটি সত্য নয়।’

এর আগে শুক্রবার ওভাল অফিসে ট্রাম্পের সাথে এক বিদায়ী অনুষ্ঠানে মাস্ক প্রথমে তার মাদক ব্যবহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান। পরে একজন সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এ বিষয়ে জিজ্ঞেস করেন, তিনি মাস্কের ‘নিয়মিত মাদক সেবন’ সম্পর্কে জানেন কিনা। তখন ট্রাম্প উত্তর দেন, ‘আমি তা জানতাম না। আমি মনে করি ইলন একজন দুর্দান্ত প্রকৃতির মানুষ।’

মাস্ক পূর্বে কেটামিন গ্রহণের কথা স্বীকার করে বলেছেন, তাকে ‘নেতিবাচক মানসিকতার’ চিকিৎসার জন্য প্রেসক্রিপশন দেয়া হয়েছিল এবং ওষুধটি তার কাজের জন্য উপকারী ছিল।

সূত্র: ফক্স নিউজ

Posted ১১:৫১ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.