বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

একই দলে দেখা যেতে পারে বাবা-ছেলেকে

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

একই দলে দেখা যেতে পারে বাবা-ছেলেকে

ছবি : সংগৃহীত

সৌদি প্রো লিগে বর্তমানে শক্ত অবস্থানেই আছে আল নাসর। ৭৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে অবস্থান করছে এবং শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে। ট্রফি জয়ের অন্যতম প্রধান দাবিদার এখন তারাই। তবে মাঠের সাফল্যের বাইরে ক্লাবটি নিয়ে নতুন একটি চমকপ্রদ আলোচনা শুরু হয়েছে। আগামী মৌসুমে আল নাসরের মূল দলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে।

জানা গেছে, মৌসুম শেষে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে ক্লাব কর্তৃপক্ষ। তার পারফরম্যান্সের পাশাপাশি রোনালদোর সঙ্গে একই ড্রেসিংরুমে বাবা-ছেলের উপস্থিতি ক্লাবের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে, যা দলটির এবং পুরো লিগেরই বৈশ্বিক জনপ্রিয়তা আরও বাড়াতে পারে।

অন্যদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেও আল নাসরের সঙ্গে আরও এক মৌসুম চুক্তিবদ্ধ আছেন। ফলে সবকিছু ঠিক থাকলে, সৌদি লিগে একই দলে বাবা-ছেলেকে একসঙ্গে খেলতে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

ভিন্নমুখী আলোচনার মধ্যেও রোনালদো নিজের লক্ষ্য থেকে সরে আসেননি। তিনি এখনো ব্যক্তিগত ফর্ম-ফিটনেস ধরে রেখে দলকে শিরোপা জেতাতে মনোযোগী।

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.