বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট

শুরু হয়েছে স্টেডিয়াম নির্মাণের কাজ। ছবি : সংগৃহীত

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেটকে। এ উদ্দেশ্যে শুরু হয়েছে স্টেডিয়াম নির্মাণের কাজ। এই স্টেডিয়ামে আয়োজিত হতে পারে আইপিএলের ম্যাচও।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার নিশ্চিত করেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনা এলাকার ফেয়ারগ্রাউন্ডসে নির্মাণাধীন অস্থায়ী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে অলিম্পিক ক্রিকেট প্রতিযোগিতা। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে পুরুষ ও নারী দুই বিভাগেই ছয়টি করে দল অংশ নেবে এই আসরে।

১৯০০ সালের পর এই প্রথমবারের মতো অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট, প্রায় ১২৮ বছর পর যা নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই উদ্যোগকে ক্রিকেটের বৈশ্বিক বিস্তারের বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ক্রিকেট খেলার জন্য এটি অত্যন্ত রোমাঞ্চকর একটি সময়, কারণ এটি একটি বৈশ্বিক খেলা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে বিশাল পদক্ষেপ নিচ্ছে। আমাদের লক্ষ্য ছিল ক্রিকেটের পরিধি প্রসারিত করা এবং অলিম্পিক আন্দোলনের অংশ হতে পারাটা গর্ব ও স্বপ্ন দুটোই বয়ে আনে।’

আইসিসি সভাপতি আরো বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে এই ভেন্যুটি গেমসের সময় কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জন্য একটি ঐতিহ্য রেখে যাবে।’

অলিম্পিক আন্দোলনের অংশ হওয়া ক্রিকেটের জন্য শুধু গর্বের নয় বরং এটি নতুন স্বপ্নেরও জন্ম দেয়। তার মতে, এই সুযোগ ক্রিকেটকে নতুন অঞ্চলে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে এই ভেন্যুটি শুধু অলিম্পিকেই সীমাবদ্ধ থাকবে না। চলতি বছরই এখানে অনুষ্ঠিত হবে মেজর লিগ ক্রিকেটের তিনটি ম্যাচ, যা ১ থেকে ৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে অলিম্পিকের আগে থেকেই আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজনের মাধ্যমে স্টেডিয়ামটি প্রস্তুত হয়ে উঠবে।

এছাড়া এই স্টেডিয়ামে ২০২৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ আয়োজিত হতে পারে বলে ধারণা দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোর যা দলটির ক্রিকেটের বিশ্বায়নের উদ্যোগের অংশ।

তিনি বলেন, ‘খেলোয়াড়দের প্রাপ্যতা সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। আইপিএল মৌসুম শেষ হয়ে গেলেই সবার ক্যালেন্ডার ঠাসা থাকে এবং তারা বিভিন্ন দিকে ছুটতে থাকে। কিন্তু ক্রিকেটের প্রসারের জন্য বিসিসিআই কয়েকটি দলকে প্রদর্শনী ম্যাচ খেলতে পাঠানোর কথা বলেছে… তাই এটি সবসময়ই আলোচ্যসূচিতে থাকে।’

Posted ৯:২১ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.