সোমবার, ২৯ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   সোমবার, ২৯ জুন ২০২৬

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

জাতীয় সংসদ, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহ উন্নয়নে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ঘোষণার পর সংসদে বক্তব্য দিতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের সদস্য হিসেবে চার দশকের সংসদীয় জীবনে তিনি কখনো একটি কানাকড়িও পাননি।

প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহের উন্নয়নে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি জানান, এ বরাদ্দ সিটি করপোরেশন এলাকার বাইরে থাকা বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী আসনের জন্য প্রযোজ্য হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোয়—সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে—প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করেছেন। এই অর্থ মসজিদ, গোরস্তান ও ঈদগাহের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

বিবৃতির পর ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে ফ্লোর দেননি। পরিবর্তে স্থানীয় সরকারমন্ত্রীকে আবারও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।

এ সময় মন্ত্রী জানান, পরবর্তী সময়ে জেলা পরিষদের মাধ্যমে সিটি করপোরেশন এলাকার অন্তর্ভুক্ত বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাতেও বরাদ্দ দেওয়া হবে।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়ি কোনো দিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এইটুকুই শুধু পেয়েছি। প্রাপ্তিযোগে অন্য কিছু হয়নি।

Posted ৫:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2261 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.