বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
ছবি : সংগৃহীত
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অর্থনৈতিক বিষয়ে বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষের পেশ করা প্রস্তাবগুলোর ওপর করা একটি জরিপে দেখা গেছে, অর্থনৈতিক নীতিতেও এগিয়ে আছেন কমলা। ট্রাম্পের থেকে তার (কমলা) নীতিগুলোই বেশি জনপ্রিয়তা পেয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জরিপ করা মার্কিন নাগরিকদের ১২টি নীতি প্রস্তাবের তালিকা দেওয়া হয়। ছয়টি কমলার প্রচার থেকে এবং ছয়টি ট্রাম্পের থেকে। কার প্রচারাভিযান থেকে কোন প্রস্তাবটি এসেছে তা ওই জরিপে বলা হয়নি। কমলার ছয়টি নীতির মধ্যে বেশি জনপ্রিয়তা পাওয়া প্রস্তাবগুলো হচ্ছে-দোকানদারদের মূল্যবৃদ্ধি নিষিদ্ধ, সামাজিক নিরাপত্তা সুবিধার ওপর ট্যাক্স নির্মূল, মধ্যম ও নিম্ন আয়ের পরিবারের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রসারিত করা এং নতুন ছোট ব্যবসার জন্য ট্যাক্স নির্মূল করা। ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ার পরপরই জীবনযাত্রার মূল্য নিয়ন্ত্রণে ব্যাপক অর্থনৈতিক প্রস্তাব ঘোষণা করেছেন কমলা। যার অংশ হিসেবে বেশ কয়েকটি নীতির কথা জানিয়েছেন তিনি। যারা রোজকার মুদিপণ্যের দাম বাড়াতে চায় তেমন সংস্থাগুলোকে জরিমানা করার প্রস্তাব করেছেন।
কমলা বলেছেন, এর ফলে আবাসনগুলোকে আরও সাশ্রয়ী করা সম্ভব। জরিপেও অধিকাংশ নাগরিক কমলার এই নীতিকে সমর্থন করে বলেছেন, এর মাধ্যমে আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব। একই সঙ্গে নিত্যনৈমিত্তিক জিনিস বা মুদিপণ্যের খরচ বাড়াতে চাওয়া কোম্পানিগুলোর ওপর কঠোর শাস্তি আরোপের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়া নবজাতকদের পরিবারগুলোর জন্য ছয় হাজার ডলার পর্যন্ত নতুন চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছেন কমলা। শিশু আছে এমন পরিবারের জন্য ট্যাক্স কমানোর পাশাপাশি ওষুধের দাম কমানোরও ঘোষণা দিয়েছেন তিনি। বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করা কমলা চার বছরের মধ্যে ৩০ লাখ নতুন আবাসন ইউনিট নির্মাণ ও প্রথমবারের ক্রেতাদের জন্য বাড়ি তৈরিকারীদের জন্য একটি ট্যাক্স প্রণোদনা দেওয়ার আহ্বানও জানিয়েছেন।
Posted ১:০১ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh