শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

অস্ত্রোপচারের পর সুস্থ আছেন পেলে

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১

অস্ত্রোপচারের পর সুস্থ আছেন পেলে

ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ছয় দিন ধরে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি আছেন। তবে তাকে নিয়ে চিন্তার কারণ নেই বলে জানিয়েছিলেন তার ম্যানেজার জো ফ্রাগা। মলাশয়ে অস্ত্রোপচার হয়েছে ফুটবলের ‘কালো মানিক’ পেলের। পেলে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে এই সুসংবাদ দিয়েছেন। ইনস্টাগ্রামে পেলে লিখেছেন, ‘বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই আমার খোঁজ নেয়ার জন্য, আমাকে মেসেজ পাঠানোর জন্য। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমি এখন ভালো বোধ করছি। ডঃ ফাবিও ও ডঃ মিগেলকে ধন্যবাদ জানাই আমাদের প্রতি খেয়াল রাখার জন্য। গত ৪ সেপ্টেম্বর মলাশয়ের ডানদিকে সন্দেহজনক টিউমার অপসারণের জন্য আমার অস্ত্রোপচার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যে টিউমার ধরা পড়েছিল।’

শরীরের অবস্থা যতো খারাপ হোক না কেন, হাসিমুখে বরাবরের মতো সকল প্রতিকূলতার সঙ্গে লড়াই করবেন বলে জানিয়েছেন ৮০ বছর বয়সী এই মহাতারকা। পেলে লিখেছেন, ‘সৌভাগ্যজনকভাবে দুর্দান্ত বিজয়গুলো সবার সঙ্গে উদযাপন করতে পারার অভ্যাস আমার আছে। এই ম্যাচটাও আমি হাসিমুখে ইতিবাচকতার সঙ্গে খেলবো। আমার পরিবার ও বন্ধুবান্ধবদের ভালোবাসা নিয়ে।’

পেলেকে নিয়ে একটা বিবৃতি প্রকাশ করেছে সাও পাওলো হাসপাতালও। তারা জানিয়েছে, আপাতত পেলেকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হলেও শিগগিরই তাকে সাধারণ কেবিনে নিয়ে যাওয়া হবে। পেলের মলাশয়ের সেই টিউমার আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
২০১২ সালে নিতম্ব প্রতিস্থাপন সার্জারি হয়েছিল পেলের, যা সফল হয়নি। এরপর থেকে হুইলচেয়ারেই চলাচল করেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে পেলেকে এখন আর আগের মতো দেখা যায় না। এ ছাড়াও বিভিন্ন সময়ে কিডনি ও প্রোস্টেটের সমস্যার জন্যেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠতম তারকাদের একজন পেলে। তিনিই একমাত্র ফুটবলার, যিনি বিশ্বকাপ জিতেছেন তিনবার। ক্লাব ক্যারিয়ারে আলো ছড়িয়েছেন স্বদেশি ক্লাব সান্তোস ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কসমসের হয়ে। ব্রাজিলের ইতিহাসে সবার্ধিক ৭৭টি আন্তর্জাতিক গোল করেছেন পেলে।

Posted ১:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.