শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আইআরএস’র নতুন নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

আইআরএস’র নতুন নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে

গত আগস্ট মাসে প্রেসিডেন্ট বাইডেন মুদ্রস্ফীতি হ্রাসের জন্য একটি বিলে স্বাক্ষর করার মধ্য দিয়ে ৭৫০ বিলিয়ন ডলার ব্যয়ের করার পরিকল্পনা হাতে নিয়েছেন। এই অর্থ জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রেসক্রিপশন ড্রাগ ও চিকিৎসা ব্যয় হ্রাস এবং কর সংশোধনের জন্য ব্যয় করা হবে। এ পরিকল্পনা আমেরিকান করদাতাদের কিভাবে প্রভাব ফেলবে সে সম্পর্কে সম্প্রতি একটি বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। আগামী ৫ বছরে বাস্তবায়িত হবে এ পরিকল্পনা এবং ৬টি ক্ষেত্রে করদাতাদের ওপর সরাসরি প্রভাব ফেলবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে:

স্বাস্থ্যসেবা ব্যয় :

যেসব আমেরিকান এবং বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী জনগোষ্ঠী অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় তাদের হেলথ ইন্সরেন্স ক্রয় করেন তাদের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি হ্রাসের আইনটি যারা কোয়ালিফাইড হেলথ প্ল্যানে অন্তর্ভূক্ত হবেন প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট বৃদ্ধি করবে বলে জানিয়েছেন মাস-মিউচ্যুয়ালের ডাইরেক্টর অফ এস্টেট এন্ড বিজনেস প্ল্যানিং ব্রুস এ ট্যানাহিল। এই পরিবর্তন কার্যকর হবে ২০২৩ সাল থেকে।

প্রেসক্রিপশন ড্রাগের ব্যয় :

সাম্প্রতিক মুদ্রাস্ফীতির কারণে অবসরগ্রহণকারী ব্যক্তিরা সবকিছুর মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হচ্ছেন। কারণ তাদের আয় নির্ধারিত এবং তা বৃদ্ধির কোনো সুযোগ নেই। স্বাস্থ্যসেবার মতো অত্যাবশ্যক সেবা থেকে আমেরিকার প্রবীণরা যাতে বঞ্চিত না হন, সেজন্য তাদের প্রেসক্রিপশন ড্রাগের ব্যয় সমন্বয়ের একটি উপায় বের করা হচ্ছে, যাতে প্রবীণদের স্বাস্থ্যসেবার ব্যয় আগের পর্যায়ে থাকে অথবা তাদের ওপর বাড়ি চাপ না পড়ে। এই আইনে মেডিকেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে সরাসরি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করতে। যেমন যারা মেডিকেয়ার গ্রহণ করেন, তাদের এক চতুর্থাংশ জীবন রক্ষাকারী ইনসুলিনের ওপর নির্ভর করেন। সেজন্য এই ব্যয়কে প্রতিমাসে ৩৫ ডলারের মধ্যে সীমাবদ্ধ করা হবে। মেডিকেয়ারের সুবিধাভোগীরা প্রেসক্রিপশন ড্রাগের জন্য বার্ষিক ২,০০০ ডলার ‘আউট-অফ-পকেট আর্থিক নিরাপত্তা লাভ করবেন, যার ফলে অনেক সিনিয়র বার্ষিক ১,০০০ ডলার সাশ্রয় করতে পারবেন। ইনসুলিনের বিষয়টি কার্যকর হবে ২০২৩ সাল থেকে এবং প্রেসক্রিপশন ড্রাগের ক্ষেত্রে ২,০০০ ডলারের সীমা কার্যকর হবে ২০২৫ সাল থেকে।

এনার্জি এফিশিয়েন্ট ক্রেডিট :

‘নন-বিজনেস এনার্জি প্রপার্টি ক্রেডিট’ এর নতুন নামকরণ হয়েছে ‘এনার্জি এফিশিয়েন্ট হোম ইমপ্রুভমেন্ট ক্রেডিট’ এবং এটি সম্প্রসারণ করা হয়েছে ২০৩২ সাল পর্যন্ত। ওকভিউ ল’ গ্রুপের সিপিএ লেবন এল গ্যালস্টাইন বলেছেন, ট্যাক্সের হিসাবের বছরে হোম ইমপ্রুভমেন্টের জন্য যে ব্যয় হবে করদাতা তার ৩০ শতাংশ পর্যন্ত ট্যাক্স ক্রেডিট পাবেন এবং তা শুরু হবে ২০২৩ সাল থেকে।

ক্লিন রেসিডেন্সিয়াল এনার্জি ক্রেডিট :

রেসিডেন্সিয়াল ক্লিন এনার্জি ক্রেডিটের সীমা ২০২৩ থেকে ২০৩৪ সাল পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে এবং ক্রেডিট লিমিটের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। এই ক্রেডিটের পরিমাণ ২০২৩-২০৩২ পর্যন্ত ৩০ শতাংশ, ২০৩৩ সালে ২৬ শতাংশ এবং ২০৩৪ সালে ২২ শতাংশ। জৈব চূল্লি এবং ওয়াটার হিটার এখন থেকে আর ক্রেডিট পাওয়ার আওতায় থাকবে না, তবে তা এনার্জি এফিশিয়েন্ট হোম ইমপ্রুভমেন্ট ক্রেডিটের মধ্যে পড়বে। কিন্তু ২০২৩ সাল থেকে নতুন ক্রেডিট পাওয়া যাবে ঘঁন্টায় ন্যূনতম তিন কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ব্যাটারি স্টোরেজ সিস্টেমের ওপর।

ক্রেডিট ফর ক্লিন ভেহিক্যালস :

মুদ্রাস্ফীতি হ্রাস আইনে বাণিজ্যিক কাজে ব্যবহৃত যানবাহন যদি ক্লিন এনার্জি ব্যবহার করে, সেসব যানবাহন এবং আগে থেকে যেসব যানবাহন ক্লিন এনার্জি বা স্বচ্ছ জ্বালানি ব্যবহার করছে তাদের জন্য ক্লিন ভেহিক্যাল ক্রেডিট ২০৩২ সাল পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এই ক্রেডিটের অন্তর্ভূক্ত থাকবে ১৪,০০০ পাউন্ডের অধিক ওজনের যানবাহনের জন্য ৪০,০০০ ডলার, বাণিজ্যিক স্বচ্ছ গাড়ির জন্য ৭,৫০০ ডলার এবং সর্বনিম্ন ৪,০০০ ডলার ক্রেডিট পাওয়া যাবে। এছাড়া নতুন যানবাহনের জন্য ক্রেডিট পাওয়ার ভিত্তি হবে গাড়ি মালিকের মোট আয়। করদাতা যদি সিঙ্গেল বা বিবাহিত হন এবং পৃথকভাবে কর ফাইল করেন, তাহলে বার্ষিক আয় হতে হবে ১৫০,০০০ ডলার, পরিবার প্রধানের জন্য যৌথ ফাইলিং এর ক্ষেত্রে আয় ২২৫,০০০ ডলার। এই আইনে কর্পোরেট শেয়ার কেনার জন্য ১ শতাংশ এক্সাইজ ট্যাক্স, যেসব ব্যবসার বার্ষিক আয় এক বিলিয়ন ডলার বা বেশি তাদের ট্যাক্সেও পরিমাণ ন্যূনতম ১৫ শতাংশ।

Posted ৩:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.