শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ কীর্তি সাকিবের

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ কীর্তি সাকিবের

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ১৪ হাজার রান ও ৬শ উইকেটের মালিক হলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আন্তর্জাতিক অঙ্গনে এমন কীর্তি গড়েন সাকিব।

তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামার আগে আন্তর্জাতিক অঙ্গনে সাকিবের পরিসংখ্যান ছিলো- ৪১৫ ম্যাচে ১৩৯৭১ রান ও ৬৭৩ উইকেট। ৬৬ টেস্টে ৪৪৫৪ রান ও ২৩৩ উইকেট, ২৩৪ ওয়ানডেতে ৭১৭২ রান ও ৩০৪ উইকেট এবং ১১৫ টি-টোয়েন্টিতে ২৩৪৫ রান ও ১৩৬ উইকেট।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩৯ রান ও ১ উইকেট নেন সাকিব। ৩৯ রানের ইনিংস খেলেই আন্তর্জাতিক অঙ্গনে ১৪ হাজার রান পূর্ণ করেন সাকিব। এখন সাকিবের ক্যারিয়ার পরিসংখ্যান- ১৪০১০ রান ও ৬৭৪ উইকেট। অন্তত ১৪ হাজার রান ও ৬শ উইকেট নেয়ার ডাবলের কীর্তির জন্ম সাকিবের হাত ধরেই এলো।

এর আগে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১২ হাজার রান ও ৬শ উইকেট এবং ১৩ হাজার রান ও ৬শ উইকেটের মালিক হন সাকিব। এখন ১৪ হাজার রান ও ৬শ উইকেটের মালিক তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫৫৩৪ রান আছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জক ক্যালিসের। কিন্তু ক্যালিসের উইকেট সংখ্যা ৫৭৭টি।

Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.