বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০১ অক্টোবর ২০২৫
নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোরাহন মামদানিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেয়র এরিক অ্যাডামস তার প্রচার স্থগিত করার একদিন পরই ট্রাম্প এ পদক্ষেপ নিলেন। ডেমোক্র্যাটিক প্রার্থী মামদানি জয়ী হলে তিনি শহরটিতে ফেডারেল তহবিল আটকে দেওয়ার পুরনো হুমকিও পুনর্ব্যক্ত করেছেন। খবর সিএনবিসির।
প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মামদানিকে ‘স্বঘোষিত নিউইয়র্ক সিটি কমিউনিস্ট’ হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প লিখেছেন, ‘মেয়র পদের জন্য প্রতিদ্বন্দ্বী জোরাহন মামদানি আমাদের মহান রিপাবলিকান পার্টির জন্য ঘটে যাওয়া সেরা জিনিসগুলোর মধ্যে একটি প্রমাণিত হবে।’
ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, মামদানি জয়ী হলে তিনি ওয়াশিংটনের কাছ থেকে এমন সমস্যার মুখোমুখি হবেন, যা নিউইয়র্ক নগরীর ইতিহাসে কেউ দেখেনি। ট্রাম্প বলেছেন, ‘মামদানির সব ভুয়া কমিউনিস্ট প্রতিশ্রুতি পূরণ করতে তাঁর আমি প্রেসিডেন্টের কাছ থেকে অর্থের প্রয়োজন হবে। সে এর কিছুই পাবে না, তাহলে তাকে ভোট দেওয়ার মানে কী?’
Posted ৮:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ০১ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh