বাংলাদেশ অনলাইন : | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
বয়সকে কেবল সংখ্যা বানিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সৌদি প্রো লিগে দামাককে তারই জোড়ো গোলে ২-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। নিজ দলের সবশেষ ম্যাচেও জোড়া গোল করেছিলেন সিআর সেভেন খ্যাত এই তারকা। ঘরের মাঠে শুক্রবার দুই অর্ধে গোল দুটি করেন রোনালদো।
যেখানে ম্যাচের সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন পর্তুগিজ ফরোয়ার্ড। ৫৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় দামাক। ৭৯তম মিনিটে সতীর্থের পাসে কাছ থেকে শটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো।
এই বছরে ৫০ ম্যাচে রোনালদোর গোল এখন ৪২টি। আর ৩৯ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হলো ৯১৫টি। এদিকে জয়ে ফেরা আল নাসর ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল দুইয়ে, ৩০ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ শীর্ষে আছে।
Posted ৯:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh