শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আমিই সেরা, আমার চেয়ে ভালো কেউ নেই : রোনালদো

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

আমিই সেরা, আমার চেয়ে ভালো কেউ নেই : রোনালদো

গোলের পর রোনালদোর উচ্ছ্বাস। ছবি : এএফপি

নিজের প্রশংসায় পঞ্চমুখ হতে অনেকবার দেখা গেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। সাহসী মন্তব্যের কারণে কখনো কখনো বিদ্রূপের শিকারও হতে হয়েছে তাঁকে। অবশ্য সেসব কখনো পাত্তা পায়নি তাঁর কাছে। ৪০ বছর বয়সে পা রাখবেন রোনালদো। এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম লা সেক্সটাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে সবচেয়ে পরিপূর্ণ ফুটবলারের স্বীকৃতি দিলেন তিনি। এর পেছনে কারণও তুলে ধরেন আল নাসরের এই ফুটবলার।

রোনালদো বলেন, ‘সত্যি বলতে আমার চেয়ে ভালো আমি কাউকে দেখিনি। বিশ্বাস করি, আমিই সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার। ফুটবলে সবকিছুই করতে পারি। হেডিংয়ে ভালো, ফ্রি-কিকেও খারাপ না। এমনকি বাঁ পায়েও ভালো শট নিতে পারি। আমি গতিময়, শক্তিশালী।’

ব্যক্তিগত পছন্দ যে সবার এক হয় না, সেটা জানা রয়েছে রোনালদোর। কিন্তু নিজের চেয়ে কাউকে সেরা মানতে নারাজ তিনি। রোনালদো বলেন, ‘কারও মেসি, কারও পেলে কিংবা কারও ম্যারাডোনাকে ভালো লাগতে পারে। আমি সেটা বুঝি এবং শ্রদ্ধা করি। তবে রোনালদো পরিপূর্ণ নয়, এমনটি বললে মিথ্যা বলা হবে। আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।’

চল্লিশে চালশে—শব্দটি রোনালদোর সঙ্গে একদম বেমানান। গতকালও আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন তিনি। তবু বয়স তো আর আটকে রাখা যায় না। তা যা-ই হোক, এখনই যে ক্যারিয়ারের ইতি টানছেন না, সেটা সাফ জানিয়ে রাখলেন এই পর্তুগিজ তারকা।

রোনালদো বলেন, ‘চাইলে আজই খেলা ছাড়তে পারি এবং আমার আক্ষেপের কিছুই থাকবে না। কিন্তু সেটা লজ্জাজনক। কারণ, আমি এখনো খুবই ভালো। এখনো পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখি। আরও এক-দুই বছর করতে পারব। এ কারণেই আমি বর্তমানে থাকতে বেশি পছন্দ করি। দীর্ঘমেয়াদি কিছু ভাবি না।’

Posted ১১:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.