শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইউনূস-ব্লিংকেন বৈঠকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার নিয়ে আলোচনা

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

ইউনূস-ব্লিংকেন বৈঠকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার নিয়ে আলোচনা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তারা সাক্ষাৎ করেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাতিসংঘ সদর দপ্তরের নির্ধারিত সভাস্থলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টার বৈঠকে কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সেই পরিস্থিতির আলোচনার পাশাপাশি বাংলাদেশের সংস্কারপ্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা ও ব্লিংকেন দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন। এ সময় অ্যান্টনি ব্লিংকেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের জনগণের একটি গুরুত্বপূর্ণ সময় ড. ইউনূসের দৃঢ় সংকল্প ও নেতৃত্বের জন্য ব্লিংকেন তাকে সাধুবাদ জানান।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক একাধিক কূটনীতিক বলেছেন, গত তিন দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (ইউএসআইডি) প্রশাসক সামান্থা পাওয়ার ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ড. ইউনূসের আলোচনা দুই দেশের ভবিষ্যতের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড. ইউনূসের সঙ্গে বিরল বৈঠকে অংশ নিয়ে জো বাইডেন সারা বিশ্বের কাছে বার্তা দিয়েছেন, বাংলাদেশের পাশে জোরালোভাবে থাকবে যুক্তরাষ্ট্র।

Posted ১২:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.