শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইনস্টায় ছবি দিয়ে নিক্কির সঙ্গে প্রেমের গুঞ্জন উস্কে দিলেন ইয়ামাল

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৭ আগস্ট ২০২৫

ইনস্টায় ছবি দিয়ে নিক্কির সঙ্গে প্রেমের গুঞ্জন উস্কে দিলেন ইয়ামাল

বার্সা ফুটবলার ইয়ামাল ও আর্জেন্টাইন সিঙ্গার নিকি। ছবি : সংগৃহিত

লামিন ইয়ামালের বয়স ১৮ হওয়ার আগেই পর্ণ সিনেমার মডেলের সঙ্গে সময় কাটানোর গুঞ্জন বের হয়। ১২ বছরের বড় ফাতি ভাসকেস ওয়াটার স্কুটারে (পানিতে চলা বাইক) তাকে জড়িয়ে ধরেছিল। যে ছবি ভাইরালও হয়েছিল। এরপরই ক্লদিও বাভেল নামের এক পর্ণ তারকা দাবি করেন, ইয়ামাল তাকে বাসায় ডেকেছিল। কিন্তু সাড়া দেননি তিনি।

গত জুলাইয়ে ইয়ামালের বয়স ১৮ পূর্ণ হয়ে গেছে। এবার নিজেই তাই প্রেমের গুঞ্জন উস্কে দিলেন বার্সার নতুন নাম্বার টেন। ইনস্টাগ্রামে তিনি আর্জেন্টাইন গায়িকা নিক্কি নিকোলার জন্মদিনের কেক কাটার একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিই উস্কে দিয়েছে তাদের প্রেমের গুঞ্জন।

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, ইয়ামালের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন নিক্কি। এরপর থেকেই তাদের প্রেম নিয়ে টুকটাক কথা কচ্ছিল। নতুন লিগ মৌসুম শুরুর পর তাদের একসঙ্গে ফ্রান্সের মোনাকোয় ঘুরতে দেখা গিয়েছিল। এমনকি নাইটক্লাবে স্প্যানিশ তরুণ ইয়ামাল নাকি নিক্কিকে চুমু খেয়েছেন।

সোমবার পপ গায়িকা নিক্কি তার ২৫তম জন্মদিনের কেক কেটেছেন ইয়ামালের সঙ্গে। পাপারাজ্জিরা বলছেন, এই ছবি দিয়ে আসলে লুকোচুরি বন্ধ করে প্রেমের ঘোষণা দিয়েছেন বার্সার তরুণ তুর্কি। যদিও ইয়ামাল বা নিক্কির পক্ষ থেকে বিষয়টি নিয়ে কিছুই বলা হয়নি।

তবে ইয়ামালের ফুটবলের বাইরের জীবন নিয়ে তার বাবা মনির নাসরাউইকে প্রশ্ন করা হয়। তিনি বেশ কড়া উত্তর দিয়েছেন, ‘এগুলো ফালতু বিষয়, বাচ্চাদের মতো প্রশ্ন। আমি তো লুকিয়ে তার পিছু পিছু ঘুরে কার সঙ্গে ডেটিং করছে তা দেখে বেড়াবো না। মানুষের জীবনে তো গোপন বলে কিছু থাকা উচিত।’

ইয়ামাল এর আগে অ্যালেক্স পাদিল্লা নামের এক টিকটক স্টারের সঙ্গে প্রেম করতেন। গত বছরের ইউরোর সময় ইয়ামালের সঙ্গে তাকে শিরোপা উদযাপন করতেও দেখা যায়। পরেই ভেঙে যায় তাদের প্রেম। ইয়ামালের সম্ভাব্য নতুন প্রেমিকা নিক্কিও পূর্বে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে প্রেম করতেন। যে প্রেম ভেঙে যাওয়ার ঘোষণা ওই সময় নিক্কি নিজেই দিয়েছিলেন।

Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.