শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইমিগ্রান্টরা একসঙ্গে পাবে গ্রীনকার্ড ও সোস্যাল সিকিউরিটি নম্বর

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১

ইমিগ্রান্টরা একসঙ্গে পাবে গ্রীনকার্ড ও সোস্যাল সিকিউরিটি নম্বর

বাইডেন প্রশাসন গত ৯ আগস্ট সোমবার ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রে সকল বৈধ স্থায়ী বাসিন্দারা এখন থেকে গ্রীনকার্ড ও সোস্যাল সিকিউরিটি নম্বর একসাথে পাবে। এ বিধান অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস। এর ফলে প্রথমবারের মত সকল নতুন বৈধ স্থায়ী বাসিন্দা ও যারা তাদের বৈধ স্ট্যাটাস সমন্বয় করবে তারা এই দ্বেত প্রক্রিয়া এড়ানোর সুযোগ পাবে। এতদিন যাবত নিয়ম ছিল যে, কোনো বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আবেদন করার বিভিন্ন শ্রেনির যে কোনো একটির আওতায় আবেদন করে বৈধতার অনুমোদন পাওয়ার পর সোস্যাল সিকিউরিটি এডমিনিষ্ট্রেশনের দফতরে গিয়ে নতুন সোস্যাল সিকিউরিটি কার্ড পাওয়ার জন্য অথবা পুরনো সোস্যাল সিকিউরিটি কার্ডের পরিবর্তে আনরেষ্ট্রিক্টেড কার্ড ইস্যু করার জন্য আবেদন করতে হতো, যাতে তারা শর্তহীনভাবে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে কাজ করার সুযোগ পায়।

নতুন পদ্ধতি বাস্তবায়নের উদ্দেশ্যে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি গত সোমবার গ্রীনকার্ডের জন্য আবেদন অথবা স্ট্যাটাস এডজাস্টমেন্টের জন্য আবেদন ফরম ‘আই-৪৮৫’ এর নতুন সংস্করণ প্রকাশ করেছে, যার মধ্যে এখন সোস্যাল সিকিউরিটি নাম্বার বা সোস্যাল সিকিউরিটি কার্ড প্রতিস্থাপন সম্পর্কিত প্রশ্ন অন্তর্ভূক্ত করা হয়েছে। ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর ডাইরেক্টর এম জাদো বলেছেন, সোস্যাল সিকিউরিটি এডমিনিষ্ট্রেশনের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থা পরিচালনায় আরো দক্ষতা নিশ্চিত করবে এবং আবেদনকারীদের আর সোস্যাল সেকিউরিটি অফিসে যেতে হবে না এবং তারা সময়ের অহেতুক অপচয় থেকে রক্ষা পাবেন। তিনি আরো বলেন, বাইডেন প্রশাসন এবং ইউএসসিআইএস এর প্রধান অগ্রাধিকার হলো, অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিকতার অবসান ও জনসেবামূলক এজেন্সিগুলোর মধ্যে বৃহত্তর সমন্বয় ও সহযোগিতা গড়ে তোলা।

উল্লেখ্য, ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস বার্ষিক প্রায় ৫ লাখ ৭৬ হাজার ‘আই-৪৮৫ ফরম’ প্রক্রিয়া করে এবং আবেদনকারীদের আবেদন অনুমোদিত হওয়ার পর তারা গ্রীনকার্ড পেয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অবস্থান ও কাজ করার অধিকার লাভ করে। অধিকাংশ ক্ষেত্রে ‘আই-৪৮৫ ফরম’ প্রক্রিয়ার জন্য ফি এর পরিমাণ ১,১৪০ ডলার। নতুন পদ্ধতিতে সোস্যাল সিকিউরিটি কার্ড প্রক্রিয়া যুক্ত হলেও ফি এর হার বৃদ্ধি করা হবে না। আউএসসিআইএস আরো জানিয়েছে যে, আবেদনকারীদের ‘আই-৪৮৫ ফরম’ অনুমোদিত হওয়ার পর সোস্যাল সিকিউরিটি এডমিনিষ্ট্রেশনে তাদের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ইলেট্রনিক্যালি পাঠিয়ে দেয়া হবে এবং প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে সোস্যাল সিকিউরিটি এডমিনিষ্ট্রেশন যার ক্ষেত্রে যা প্রযোজ্য- হয় মূল সোস্যাল সিকিউরিটি নম্বর দেবে অথবা নতুন কার্ড প্রতিস্থাপন করবে। এজন্য আবেদনকারীকে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না।

প্রেসিডেন্ট জো বাইডেন “রেস্টোরিং ফেইথ ইন আওয়ার লিগ্যাল ইমিগ্রেশন সিস্টেম” অর্থ্যাৎ আমাদের বৈধ ইমিগ্রেশন ব্যবস্থায় আস্থা পুনরুদ্ধার’ শীর্ষক নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর থেকেই ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস ট্রাম্প প্রশাসনের মেয়াদে ইমিগ্রেশন ব্যবস্থাকে জটিল করার জন্য যেসব পদক্ষেপ নেয়া হয়েছিল, সেগুলোকে পরিবর্তন করে যুক্তরাষ্ট্রে বিদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়াকে সহজতর করার উদ্যোগ নিয়েছে। ট্রাম্পের সময় সবচেয়ে গুরুত্বপুর্ণ পরিবর্তন আনা হয়েছিল ২০১৯ সালের পাবলিক চার্জ রুল, যার মাধ্যমে স্বল্প আয়ের ইমিগ্রান্টদের গ্রীনকার্ড পাওয়ার পথ রুদ্ধ করা হয়েছিল, বাইডেন প্রশাসন সেটিকে বাতিল করায় ২০১৯ সালের পাবলিক চার্জ রুল আর কার্যকর নেই।

Posted ১১:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.