শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইরানের পরমাণু স্থাপনায় হামলা সমর্থন করেন না বাইডেন

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

ইরানের পরমাণু স্থাপনায় হামলা সমর্থন করেন না বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলা তিনি সমর্থন করেন না। ২ অক্টোবর (বুধবার) সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চান ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত স্থানগুলোতে ইসরায়েলের সম্ভাব্য হামলা সমর্থন করেন কিনা। জবাবে বাইডেন ‘না’ সূচক উত্তর দেন। খবর : সিএনএন।

বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমরা ইসরায়েলের সঙ্গে আলোচনা করব যে তারা কী করতে যাচ্ছে। তবে সাতটি দেশ (জি-৭) সবাই সম্মত হয়েছে, তাদের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে তবে আনুপাতিক প্রতিক্রিয়া দেখানো উচিত।’

বাইডেন সাংবাদিকদের বলেন, ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ বিষয়ে তিনি শিগগিরই নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন বলে জানান। ইরান মঙ্গলবার ইসরায়েলে ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা বাইডেন ‘অকার্যকর’ বলে দাবি করেন। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মঙ্গলবারের অভিযান ছিল ‘আমাদের ক্ষমতার একটি অংশ মাত্র।’ জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলার জন্য ইরানকে মূল্য দিতে হবে।

Posted ১০:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.