শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

উইম্বলডনে নিষিদ্ধ রাশিয়া, সিদ্ধান্ত মানতে নারাজ নাদাল-জোকোভিচ

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৩ মে ২০২২

উইম্বলডনে নিষিদ্ধ রাশিয়া, সিদ্ধান্ত মানতে নারাজ নাদাল-জোকোভিচ

ছবি : সংগৃহীত

এবারের উইম্বলডনে নিষিদ্ধ রাশিয়ার টেনিস খেলোয়াড়রা। সেই সিদ্ধান্ত মানতে রাজি নন রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। দুই টেনিস তারকাই অসন্তোষ প্রকাশ করেছেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে রাশিয়া। সেই কারণেই রাশিয়ার টেনিস খেলোয়াড়দের খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উইম্বলডন কর্তৃপক্ষ। এক সাক্ষাৎকারে নাদাল বলেন, আমার মনে হয় রাশিয়ার টেনিস খেলোয়াড়দের জন্য এটা ঠিক হলো না। যুদ্ধে যা হচ্ছে সেটার জন্য খেলোয়াড়রা দায়ী নন। ওদের জন্য আমি দুঃখিত। উইম্বলডন নিজের থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে, সরকার কোনো ভাবে চাপ সৃষ্টি করেনি।

নাদাল অপেক্ষা করছেন কয়েক সপ্তাহের মধ্যে যদি কোনো পরিবর্তন হয়। ২৭ জুন থেকে শুরু হবে উইম্বলডন। সেখানে রাশিয়ার টেনিস খেলোয়াড়রা নিষিদ্ধ হওয়ায় দেখা যাবে না ডানিল মেদভেদেভ, আন্দ্রে রুবলেভের মতো খেলোয়াড়দের। বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকেও দেখা যাবে না উইম্বলডনে। এই পরিস্থিতির সঙ্গে জোকোভিচ তুলনা করেছেন অস্ট্রেলিয়ান ওপেনে নিজের অবস্থার সঙ্গে। টিকা না নেওয়ার জন্য তাকে খেলতে দেওয়া হয়নি। জোকোভিচ বলেন, জানি দুটো পরিস্থিতি এক নয়, কিন্তু এমন কিছুর মধ্যে দিয়েই আমি জানুয়ারি মাসে যাচ্ছিলাম। খেলতে পারবো না, এটা জানা খুব অস্বস্তির। আমি আমার সিদ্ধান্তে অটল। উইম্বলডনের সিদ্ধান্তকে আমি সমর্থন জানাচ্ছি না। এটা ঠিক নয়, এটার মধ্যে কোনো স্বচ্ছতা নেই, কিন্তু এটাই হচ্ছে।

Posted ১২:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ মে ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.